News Flash

  • Home
  • বিনোদন
  • প্রয়াত বিজেপি বিধায়ক দেবেন্দ্র প্রতাপ সিং, শোকে বিহ্বল যোগী আদিত্যনাথ

প্রয়াত বিজেপি বিধায়ক দেবেন্দ্র প্রতাপ সিং, শোকে বিহ্বল যোগী আদিত্যনাথ

কাশগঞ্জ (উত্তর প্রদেশ), ৩১ মে (হি.স.): প্রয়াত হলেন উত্তর প্রদেশের বিজেপি বিধায়ক দেবেন্দ্র প্রতাপ সিং। সোমবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আমাপুর বিধানসভা আসনের বিধায়ক দেবেন্দ্র প্রতাপ সিং। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। পরিবার সূত্রের খবর, সোমবার সকাল সাতটা নাগাদ বাড়ি থেকে নিজের বিধানসভা কেন্দ্রে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন দেবেন্দ্র প্রতাপ সিং, সেই সময় বুকে ব্যথা অনুভব করেন। তৎক্ষণাৎ বিধায়ককে নিয়ে যাওয়া হয় এটাহ জেলা হাসপাতালে, কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা জানান, দেবেন্দ্র প্রতাপ সিং পরলোক গমন করেছেন।
বিধায়কের অকাল-মৃত্যুতে শোকে ভেঙে পড়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বিধায়কের পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথা বলে তাঁদের সমবেদনা জানিয়েছেন যোগী। সাম্প্রতিক সময়ে উত্তর প্রদেশে এই নিয়ে ৬ জন বিধায়ক প্ৰয়াত হয়েছেন। অসুস্থতাজনিত কারণে মৃত্যু হয়েছে দেবেন্দ্র প্রতাপ সিংয়ের, বাকি ৫ জন বিধায়কের প্রাণ কেড়েছে করোনা।

Releated Posts

বালিতে দুর্ঘটনায় মেরুদণ্ডে চোট, অস্ত্রোপচার হবে নুশরাত ভারুচার; এয়ার অ্যাম্বুল্যান্সে মুম্বই ফেরানোর প্রস্তুতি

মুম্বই, ২ অক্টোবর (আইএএনএস): কাজ ও ছুটি কাটাতে বালিতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মেরুদণ্ডে চোট পেয়েছেন বলিউড অভিনেত্রী…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

‘দৃশ্যম’-এর সঙ্গীত বরাবরই নিজেই একটি চরিত্র: অজয় দেবগন

মুম্বই, ১ অক্টোবর (আইএএনএস): ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজিতে সঙ্গীত বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে জানালেন বলিউড সুপারস্টার অজয় দেবগন।…

ByByNews Desk Oct 1, 2026

আর. বীরমণি পকসো মামলা: ‘প্রভাবশালীদের আইনের ঊর্ধ্বে ভাবতে দেওয়া যাবে না’, বললেন খুশবু

চেন্নাই, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): শিল্পপতি আর. বীরমণির বিরুদ্ধে দায়ের হওয়া পকসো মামলায় অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর…

ByByNews Desk Sep 23, 2026

দীপিকা-রণবীরের ঘরে এল দ্বিতীয় কন্যাসন্তান

মুম্বই, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা-মা হলেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। ১৯ সেপ্টেম্বর তাঁদের…

ByBySandeep Biswas Sep 19, 2026
Scroll to Top