News Flash

  • Home
  • Uncategorized
  • দেশের দৈনিক সংক্রমণ সংখ্যা গত ৬ সপ্তাহে সর্বনিম্ন, ঊর্ধ্বমুখী সুস্থতার হারও, ২৪ ঘণ্টায় মৃত্যুও সাড়ে ৩ হাজারের নীচে
Image

দেশের দৈনিক সংক্রমণ সংখ্যা গত ৬ সপ্তাহে সর্বনিম্ন, ঊর্ধ্বমুখী সুস্থতার হারও, ২৪ ঘণ্টায় মৃত্যুও সাড়ে ৩ হাজারের নীচে

নয়াদিল্লি, ৩০ মে (হি.স.) : আরও নিম্নমুখী দেশে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক আক্রান্ত নেমেছিল ১ লক্ষ ৭৩ হাজারে। রবিবার তা আরও কিছুটা কমল। গত ৪৬ দিনের মধ্যে এটাই সর্বনিম্ন পরিসংখ্যা। স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন জানাচ্ছে, বাড়ছে সুস্থতার হার। একদিনে কোভিড মুক্ত হয়েছেন ২ লাখ ৭৬ হাজার ৩০৯ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় প্রাণ হারিয়েছেন ৩৪৬০ জন।


ভারতে বেশ কয়েক দিন ধরে লাগাতার কমছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দৈনিক মৃত্যু সাড়ে ৩ হাজারের নীচে নেমেছে। রবিবার ভারতে করোনা আক্রান্ত হয়ে ৩ হাজার ৪৬০ জনের মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ৩০ মে, রবিবার পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৭৮ লক্ষ ৯৪ হাজার ৮০০। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৩ লক্ষ ২৫ হাজার ৯৭২ জনের। দেশে মোট কোভিড সংক্রমণের হার গত ৩ দিন ধরে ৮.১৩ শতাংশই রয়েছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড সংক্রমণের হার ৮.০২ শতাংশ।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top