News Flash

  • Home
  • Uncategorized
  • করোনায় অনাথ শিশুদের মাসে দেড় হাজার টাকা করে দেবে বিহার সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের
Image

করোনায় অনাথ শিশুদের মাসে দেড় হাজার টাকা করে দেবে বিহার সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের

পটনা, ৩০ মে (হি.স.) : কোভিডে বাবা-মা হারানো শিশুদের পাশে থাকার বার্তা দিল বিহার সরকার। রবিবার মুখ্যমন্ত্রী নীতিশ কুমার রাজ্যের করোনায় অনাথ শিশুদের জন্য বড়সড় ঘোষণা করেছেন। কোভিড আবহে ‘বাল সহায়তা যোজনা’ নামক প্রকল্প ঘোষণা করেছে বিহার সরকার। তাতে বলা হয়েছে, করোনার থাবায় যে সমস্ত শিশু তাদের মা-বাবাকে হারিয়েছে তাদের মাসে দেড় হাজার টাকা করে দেওয়া হবে। ১৮ বছর বয়স পর্যন্ত এই সরকারি সাহায্য পাবে তারা। সরকারি উদ্যোগে চাইল্ড কেয়ার সেন্টারে তাদের থাকার বন্দোবস্তও করা হবে বলে খবর।

করোনায় মা-বাবা দুজনের বা যেকোনও একজনের মৃত্যু হলেও শিশুদের এই অর্থ সাহায্য করা হবে। অনাথ শিশু যদি মেয়ে হয় তবে তাদের ভর্তি করা হবে কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ে। রবিবার পরপর একগুচ্ছ টুইট করে এই সমস্ত সিদ্ধান্ত বিস্তারিত জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার।


শুধু বিহার নয়, করোনায় অনাথ শিশুদের দিকে সাহায্যের হাত বাড়িয়েছে অন্যান্য রাজ্য সরকারও। দিল্লি, ছত্তিসগড়, মধ্যপ্রদেশ, হরিয়ানা, তামিলনাড়ু, কর্ণাটক এবং কেরলের মতো রাজ্য ইতিমধ্যেই নিজেদের মতো করে পদক্ষেপ করেছে। গতকাল প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে জানানো হয়েছে, কোভিডের কারণে অনাথ হয়ে যাওয়া শিশুদের পাশে থাকবে কেন্দ্রীয় সরকার। তাঁদের বিনামূল্যে শিক্ষার বন্দোবস্ত করা হবে। ১৮ বছর বয়স পর্যন্ত বছরে ৫ লক্ষ টাকা স্বাস্থ্য বিমা পাবে। ১৮ বছর বয়স হয়ে গেলে উচ্চ শিক্ষার জন্য বিনা সুদে শিক্ষা ঋণ পাবে। সেই সঙ্গে ১৮ বছরের পর স্টাইপেন্ড পাবে। আর ২৩ বছর বয়স হয়ে গেলে এককালীন ১০ লক্ষ টাকা দেবে কেন্দ্রীয় সরকার। এই টাকার সংস্থান পিএম কেয়ার্স তহবিল থেকে করা হবে।

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top