News Flash

  • Home
  • Uncategorized
  • ‘বাজে কথা বলে করোনা রোধ করা যাবে না’, ‘মন কি বাত’-এ প্রধানমন্ত্রীর বার্তাকে কটাক্ষ রাহুল গান্ধীর
Image

‘বাজে কথা বলে করোনা রোধ করা যাবে না’, ‘মন কি বাত’-এ প্রধানমন্ত্রীর বার্তাকে কটাক্ষ রাহুল গান্ধীর

নয়াদিল্লি, ৩০ মে (হি.স.) : করোনা আবহে দেশ যখন বিপর্যস্ত তখন প্রধানমন্ত্রীর  ‘মন কি বাত’ রেডিও বার্তাকে ফের একবার তীব্র কটাক্ষ করলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে দেশের আমজনতার অবদানকে কুর্নিশ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তাকে কটাক্ষ করে জাতীয় কংগ্রেসের প্রাক্তন সভাপতির বক্তব্য, অর্থহীন কথায় করোনাকে হারানো যাবে না। এদিন সকালে টুইট করে তিনি লিখেছেন, ‘করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য চাই সঠিক ইচ্ছা, নীতি এবং অনুশাসন।

মাসে একবার অর্থহীন কথা নয়।’ অর্থাত্‍ অতিমহামারী পরিস্থিতিতে দেশের লড়াইয়ে প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠানের কোনও কার্যকারিতা নেই, তেমনটাই বোঝাতে চেয়েছেন কংগ্রেস নেতা।


এদিন ‘মন কি বাত’-এর ৭৭ তম পর্ব অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী জানিয়েছেন, বিগত সাত বছর ধরে দেশবাসী একজোট। যে কারণে শুধু কোভিডের মতো অতিমারী নয়, ইয়াস, তাখতের মতো প্রাকৃতিক দুর্যোগকেও সফলভাবে সামাল দেওয়া সম্ভব হয়েছে। জাতির উদ্দেশে তাঁর বার্তা, ‘আমার প্রিয় দেশবাসী, যত বড়ই চ্যালেঞ্জ আসুক না কেন, আমরা জোরদারভাবে তার মোকাবিলা করেছি। সকলের সম্মিলিত শক্তি আর সাহস দেশকে দুর্যোগ থেকে বের করে এনেছে।’ এক কথায়, মোদীর জবানিতে আজ ছিল শুধুই ‘টিম ইন্ডিয়া’-র ঐক্যের জয়গান। এরই মধ্যে দেখতে দেখতে সাত বছরে পা রেখেছে কেন্দ্রের বিজেপি সরকার।

ক্ষমতায় আসার আগেই ডিজিটাল ব্যবস্থাকে ঢেলে সাজার প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদী। এদিন তার সাফল্যের খতিয়ান তুলে ধরতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এখন আপনি সহজেই দেশের যে কোনও জায়গায় বসে ডিজিটাল পেমেন্ট করতে পারেন। কোভিডকালে তা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ ছাড়া ইতিমধ্যে আমাদের সরকার রেকর্ড সংখ্যক স্যাটেলাইট বসানো ও রাস্তা তৈরির কাজ শুরু করেছে।’

Releated Posts

২০২১-এর নন্দীগ্রাম প্রচারে মমতার পায়ে কোনও ফ্র্যাকচার হয়নি: শুভেন্দু অধিকারী

কলকাতা, ৩ অক্টোবর (আইএএনএস): ২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে তাঁর পায়ে চোট লাগার পর ফ্র্যাকচার হয়েছিল বলে…

ByByNews Desk Oct 3, 2026

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top