News Flash

  • Home
  • Uncategorized
  • ৩৪.১১-কোটির ঊর্ধ্বে কোভিড-টেস্ট, ভারতে সুস্থতা বেড়ে ৯০.৮০ শতাংশ
Image

৩৪.১১-কোটির ঊর্ধ্বে কোভিড-টেস্ট, ভারতে সুস্থতা বেড়ে ৯০.৮০ শতাংশ

নয়াদিল্লি, ২৯ মে (হি.স.): ভারতে ৩৪.১১-কোটির গণ্ডি ছাড়িয়ে গেল করোনা-পরীক্ষার সংখ্যা। শনিবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২৮ মে সারা দিনে ভারতে ২০,৮০,০৪৮ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৩৪,১১,১৯,৯০৯-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ২০,৮০,০৪৮ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিডে আক্রান্ত হয়েছেন ১,৭৩,৭৯০ জন।
ভারতে লাগাতার কমেছে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা, বিগত ২৪ ঘন্টায় কমেছে ১,১৪,৪২৮ জন। বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনা-মুক্ত হয়েছেন ২,৮৪,৬০১ জন। শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্ত ৩,২২,৫১২ জনের মৃত্যু হয়েছে (১.১৬ শতাংশ)। বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৩,৬১৭ জনের। ভারতে সুস্থতার সংখ্যা বেড়ে হয়েছে ২,৫১,৭৮,০১১ জন (৯০.৮০ শতাংশ)। এই মুহূর্তে ভারতে মোট ২২,২৮,৭২৪ জন করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন (৮.০৪ শতাংশ)।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top