News Flash

  • Home
  • Uncategorized
  • আইপিএল, টি-২০ বিশ্বকাপ নিয়ে বৈঠকে আলোচনার জন্য মুম্বইয়ে যাচ্ছেন সৌরভ

আইপিএল, টি-২০ বিশ্বকাপ নিয়ে বৈঠকে আলোচনার জন্য মুম্বইয়ে যাচ্ছেন সৌরভ

কলকাতা, ২৮ মে (হি.স.) : ভারতীয় ক্রিকেট লিগ আইপিএল, টি-২০ বিশ্বকাপ ও ঘরোয়া ক্রিকেটারদের টাকা না পাওয়ার মতো বিষয় নিয়ে আলোচনা করতে শুক্রবার মুম্বই যাচ্ছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। শুক্রবার রাতেই পৌঁছে যাওয়ার কথা তাঁর। শনিবারের গুরুত্বপূর্ণ বৈঠকে মুম্বই থেকেই যোগ দেওয়ার কথা ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির।
বোর্ডের সুত্রে খবর, ‘নেটমাধ্যমে বৈঠক হলেও, মুম্বই থেকে আয়োজন করা হবে। সৌরভ শুক্রবার রাতেই আসছে’। টি২০ বিশ্বকাপ ভারতের মাটিতে হওয়ার কথা। অতিমারির পরিস্থিতিতে তা সম্ভব কি না সেই নিয়ে আলোচনা করা হবে। ইতিমধ্যেই করোনার প্রভাবে আইপিএল স্থগিত করে দেওয়া হয়েছে। সেই বাকি অংশ কবে, কোথায় আয়োজন করা সম্ভব, সেই নিয়েও আলোচনা হবে বলে জানা গিয়েছে।
এছাড়া টি-২০ বিশ্বকাপ নিয়ে আইসিসি-র বৈঠক ১ জুন। তার আগে নিজেদের পুরোপুরি তৈরি রাখতে এই বৈঠক বলে জানা যাচ্ছে। ঘরোয়া ক্রিকেটে খেলা ক্রিকেটারদের বকেয়া টাকা দেওয়া নিয়েও আলোচনা হবে। বোর্ডের সেই সূত্র বলেন, “কোনও সন্দেহ নেই ক্রিকেটারদের টাকা দেওয়া হবে। ক্ষতিপূরণ নিয়েও আলোচনা করা হবে। একসঙ্গে বসে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে শনিবারের পর একটা পরিষ্কার ছবি পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।”

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top