ভুবনেশ্বর, ২৮ মে (হি.স.): ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে গত বুধবার লন্ডভন্ড হয়েছে ওডিশা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওডিশার বালেশ্বর ওই ভদ্রক জেলা। ঘূর্ণিঝড়ের এক-দিন পর, শুক্রবার ভুবনেশ্বরে পৌঁছে ঘূর্ণিঝড় ও পরবর্তী-পরিস্থিতি নিয়ে ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সকালে বিজু পট্টনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ওডিশার রাজ্যপাল গণেশি লাল, মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক, কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান প্রমুখ। এয়ারপোর্ট কনফারেন্স হলে আয়োজিত বৈঠকে পট্টনায়েকের ঘূর্ণিঝড় ও পরবর্তী পরিস্থিতি সম্পর্কে অবগত হন মোদী। এদিন আকাশপথে ওডিশায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন প্রধামন্ত্রী।
ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও, কেন্দ্রের কাছ থেকে কোনও সাহায্য চাননি ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। নবীন পট্টনায়েক জানিয়েছেন, “কোভিড-১৯ মহামারীর শিখরে পৌঁছেছে ভারত, কেন্দ্রীয় সরকারের উপর পতিরিক্ত চাপ না দেওয়ার জন্য আমরা আর্থিক সাহায্য চাইনি। আমরা নিজেরাই এই সঙ্কট কাটানোর চেষ্টা করব।” উল্লেখ্য, ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে ওডিশায় ৪ জনের মৃত্যু হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘর-বাড়ি।
ইয়াস নিয়ে নবীনের সঙ্গে বৈঠক মোদীর, আর্থিক সাহায্য চাইল না ওডিশা
Releated Posts
রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত
নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…
১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র
নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…


















