News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভিক্টোরিয়ায় সাতদিনের লকডাউন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী জেমস মারলিনো
Image

ভিক্টোরিয়ায় সাতদিনের লকডাউন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী জেমস মারলিনো

ভিক্টোরিয়া, ২৭ মে (হি. স.) :   করোনা চতুর্থ ঢেউ আছড়ে পড়ার আগেই অস্ট্রেলিয়ার দ্বিতীয় জনবহুল অঙ্গরাজ্য ভিক্টোরিয়ায় সাতদিনের লকডাউন ঘোষণা করেছে ভিক্টোরিয়ার ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী জেমস মারলিনো। স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাত থেকে এই লকডাউন কার্যকর হবে।

বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা বর্তমানে এক অতি সংক্রামক ভাইরাসের বিরুদ্ধে লড়ছি। অতীতে করোনার যে সব প্রজাতি শনাক্ত হয়েছিল, তার চেয়েও বর্তমানে শনাক্ত হওয়া প্রজাতি দ্রুত সংক্রমণ ছড়াতে পারে। তাই সাত দিনের জন্য লকডাউনের পথে হাঁটতে বাধ্য হচ্ছি।’ লকডাউনের সময়ে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়া যাবে না বলেও জানিয়েছেন ভিক্টোরিয়ার ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী। এদিন লকডাউন ঘোষণার পরেই বিভিন্ন শপিং মল ও মার্কেটে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে। প্রয়োজনীয় জিনিস কিনতে হুড়োহুড়ি বেঁধে যায়। এনিয়ে চতুর্থবারের জন্য ভিক্টোরিয়ায় লকডাউন জারি করা হল। প্রসঙ্গত, মেলবোর্নে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ২৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। যাঁদের শরীরে প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, তাঁরা গত কয়েকদিন ধরে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়িয়েছেন এবং বহু মানুষের সংস্পর্শে এসেছেন। ফলে গোটা শহরে মারণ ভাইরাস সুনামির চেহারা নিতে পারে আশঙ্কা করে ভিক্টোরিয়ায় সাতদিনের জন্য লকডাউন জারির ঘোষণা করেছেন প্রশাসন।

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top