News Flash

  • Home
  • Uncategorized
  • বালেশ্বর থেকে দিঘা, ইয়াসের প্রভাবে ঝড়-বৃষ্টি সর্বত্র
Image

বালেশ্বর থেকে দিঘা, ইয়াসের প্রভাবে ঝড়-বৃষ্টি সর্বত্র

কলকাতা, ২৬ মে (হি.স.): স্থলভাগ থেকে আরও দূরত্ব কমে এল ঘূর্ণিঝড় ইয়াসের। স্থলভাগে আছড়ে পড়ার আগেই ইয়াসের প্রভাবে ব্যাপক ঝড়-বৃষ্টি শুরু হয়েছে বালেশ্বর থেকে দিঘা, চাঁদিপুর থেকে পারাদ্বীপ পর্যন্ত। দিঘার সমুদ্রে জলোচ্ছ্বাসও আতঙ্ক বাড়াচ্ছে। ভারী বৃষ্টি ও প্রবল বেগে হাওয়া বইছে ওডিশার ভদ্রক জেলার ধামরাতে। 

বুধবার সকাল ৬.৪৫ মিনিটে ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় ইয়াস উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে, ওই মুহূর্তে ইয়াসের অবস্থান ছিল ওডিশার বালেশ্বর থেকে ৯০ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ-পূর্ব, পশ্চিমবঙ্গের দিঘা থেকে ৯০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে। ইয়াসের অভিমুখ রয়েছে ওডিশার ভদ্রক জেলার ধামরা এবং বালেশ্বরের মধ্যবর্তী উপকূলভাগের দিকে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top