News Flash

  • Home
  • Uncategorized
  • দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টিতে ভাসতে পারে কিছু জেলা, সতর্কতা নবান্নর
Image

দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টিতে ভাসতে পারে কিছু জেলা, সতর্কতা নবান্নর

কলকাতা, ২৫ মে (হি. স.) : ঘূর্ণিঝড়ের ঝাপটার পাশাপাশি প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে নদীর জলস্তর বৃদ্ধি পেতে পারে। তাই আগেভাগে রাজ্যের একাধিক জেলার বন্যার সতর্কতা জারি করল রাজ্য প্রশাসন। স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, নদিয়া ও হুগলির বিস্তির্ণ এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।

প্রশাসনের তরফে সতর্ক করে জানানো হয়েছে, আগামী দু’দিনের প্রবল বৃষ্টির জেরে এ রাজ্যের একাধিক নদী সুবর্ণরেখা, কংসাবতী, দামোদর, ময়ূরাক্ষী এবং অজয় নদের জলস্তর হঠাৎ বাড়তে পারে। প্রবল বৃষ্টি এবং নদীর জলচ্ছ্বাসের মাঝেই একাধিক জলাধার জল ছাড়তে পারে। জল ছাড়তে পারে ডিভিসিও। যার জেরে একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছে কেন্দ্রের জলসম্পদ মন্ত্রকও। তাদের তরফেই এদিন চিঠি পাঠিয়ে রাজ্যকে সতর্ক থাকতে বলা হয়।

এদিকে আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা জানিয়েছেন, কলকাতায় আমফানের মতো তাণ্ডব চালাবে না ঘূর্ণিঝড় ইয়াস বা যশ। বরং ২৬ তারিখ দুপুর থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৮৫ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় দমকা হাওয়ার গতিবেগ হতে পারে যথাক্রমে ঘণ্টায় সর্বোচ্চ ১০০ কিলোমিটার এবং ৮৫ কিলোমিটার। তবে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে হাওয়ার গতিবেগ থাকতে পারে অনেকটাই বেশি। ঘণ্টায় ১১০ কিলোমিটার বেগে বইতে পারে হাওয়া। বুধবার সকাল থেকেই পূর্ব মেদিনীপুরে ঘ্ণ্টায় ১২০ কিলোমিটার বেগে বইবে হাওয়া। সঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

তবে হাওড়া, হুগলি, দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমে হাওয়ার গতি সর্বাধিক থাকতে পারে ৫০-৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা। তবে এই জেলাগুলিতে প্রবল বৃষ্টি হতে পারে। জারি করা হয়েছে কমলা সতর্কতা।সংশ্লিষ্ট এলাকায় স্থানীয় প্রশাসনেক কর্তা, জেলাশাসক, ব্লকস্তরের আধিকারিকদের সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। তাঁদের ডিভিসি এবং সেচবিভাগের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয় ইয়াস বা যশের প্রভাবে বৃষ্টি শুরুর আগেই নদীর পাড়, চর থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে নবান্ন।

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top