News Flash

  • Home
  • Uncategorized
  • উদয়পুরে ৮৩ জন টিএসআর জওয়ান নানা সমস্যায় কর্তব্য পালন করছেন, কর্তৃপক্ষ নীরব
Image

উদয়পুরে ৮৩ জন টিএসআর জওয়ান নানা সমস্যায় কর্তব্য পালন করছেন, কর্তৃপক্ষ নীরব

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৩ মে৷৷ টি এস আরের ৯নং এবংট ৩নং ব্যাটেলিয়নের কর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ বেড়েই চলছে৷ ঘটনা উদয়পুর কিরীট বিক্রম ইনস্টিটিউশনে করোনা আবহে অস্থায়ী ভাবে গড়ে উঠা টি এস আরের ব্যারাকের কর্মী ও আধিকারিকদের মধ্যে৷ এই ব্যারাকে টি এস আরের নবম ব্যাটেলিয়নের ৫০ জন কর্মী সহ, সপ্তম বাহিনীর ৩০ জন কর্মী ও দুই বাহিনীর তিন ড্রাইভার সহ মোট ৮৩ জন টি এস আর জওয়ান রয়েছে৷


এখানে উল্লেখ থাকে যে টি এস আর গাড়ির যা অবস্থা তাতে কর্মীরা সারা রাত ডিউটি শেষে ব্যারাকে আসার জন্য গাড়ি আসতে দীর্ঘ সময় লেগে যায়৷ এ ছাড়া এই অস্থায়ী ব্যারাকে ৮৩ জন শ্রমিকের জন্য পানীয় জলের যেমন সমস্যা তেমনি স্নানের জলের ও ভীষণ সমস্যা৷ যে জল গাড়ি থেকে দিয়ে যায় সে জল দিয়েই রান্না, স্নান ও পানের হিসেবে ব্যবহার করা খুবই কষ্ট সাধ্য৷ গাড়ির জ্বালানির অভাবে কর্তব্য সেরে ব্যারাকে আসা প্রায় দুই ঘন্টা লেগে যায় বলে ব্যাটেলিয়নের জওয়ানরা ক্ষোভ ব্যক্ত করেন ৷ উর্ধতন কতৃর্পক্ষের নজর দেওয়ার দাবি উঠছে৷

Releated Posts

৩ শতাংশ ডিএ-ডিআর বৃদ্ধি থেকে নতুন কর্মসংস্থান, রেশন সামগ্রী—মন্ত্রিসভার একাধিক সিদ্ধান্তকে স্বাগত বিজেপির

আগরতলা, ৭ অক্টোবর:  রাজ্য সরকারি কর্মচারীদের ৩ শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ) এবং পেনশনারদের ৩ শতাংশ ডিআর বৃদ্ধি, বিভিন্ন…

ByByReshmi Debnath Oct 7, 2026

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top