News Flash

  • Home
  • Uncategorized
  • মুঙ্গিয়াকামীতে ড্রাগস উদ্ধার, গ্রেপ্তার যুবক
Image

মুঙ্গিয়াকামীতে ড্রাগস উদ্ধার, গ্রেপ্তার যুবক

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৩ মে৷৷ নৈশকালীন কারফিউ চলাকালীন সময়ে গোপন খবরের ভিত্তিতে মঙ্গিয়াকামী থানাধীন চামলছড়া ৩৫ মাইল সংলগ্ণ এলাকা থেকে তেলিয়ামুড়া মহাকুমা পুলিশ আধিকারিক সোনা চরণ জমাতিয়া সহ মুঙ্গিয়াকামী থানার ও.সি দেবাজয় রিয়াং সহ মুঙ্গিয়াকামী থানার পুলিশ ও টি এস আর বাহিনী উদ্ধার করল প্রায় ৯৮ কৌটা ড্রাগস সহ একটি বাইক এবং এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে৷


ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া মহকুমা আধিকারিক সোনা চরণ জমাতিয়ার কাছে গোপন সংবাদে খবর আসে এক যুবক ড্রাগস বিক্রি করছে৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে তিনি তড়িঘড়ি ছুটে যান৷ সেখান থেকে ইঞ্জিন জমাতিয়া (৩৫) কে আটক করে মুঙ্গিয়াকামী থানায় নিয়ে আসে৷ পুলিশ জানায় ইঞ্জিন জমাতিয়ার কাছ থেকে তল্লাশি চালিয়ে প্রায় ৯৮ কৌটা ড্রাগস, একটি মোটরসাইকেল ও নগদ ৯০০০ টাকা উদ্ধার করে পুলিশ৷ এক্ষেত্রে পুলিশ একটি মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top