News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে দ্বিতীয় সর্বোচ্চ ৮৬৪ জন করোনা সংক্রমিত, মৃত আরও ছয়
Image

রাজ্যে দ্বিতীয় সর্বোচ্চ ৮৬৪ জন করোনা সংক্রমিত, মৃত আরও ছয়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মে৷৷ ত্রিপুরায় ফের রেকর্ড সংখ্যক নমুনা পরীক্ষার ফলে গত ২৪ ঘণ্টায় এই খবর লেখা পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ করোনায় আক্রান্তের সন্ধান মিলেছে৷ গত ২৪ ঘণ্টায় ত্রিপুরায় সর্বকালের রেকর্ড নমুনা পরীক্ষা করা হয়েছে৷ একদিনে ১৪,৫৮৯ জনের নমুনা পরীক্ষায় ৮৬৪ জনের দেহে করোনা-র সংক্রমণ ধরা পড়েছে৷ আক্রান্তের হার ৫.৯২ শতাংশ৷ অনেকদিন পর দৈনিক আক্রান্তের হার কিছুটা কমেছে৷


এদিকে, ফের ছয়জনের মৃত্যু ত্রিপুরায় করোনাকালে চিন্তা রীতিমতো বাড়িয়েই চলেছে৷ কারণ, প্রতিদিন করোনা আক্রান্তের মৃত্যুর খবরে উদ্বিগ্ণ গোটা রাজ্য৷ অবশ্য, গত ২৪ ঘণ্টায় ১৯৬ জন করোনা সংক্রমণ থেকে মুক্তিও পেয়েছেন৷ তবে চিন্তা এখনও বাড়িয়ে রেখেছে, নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে ৩৯১ জন শুধু পশ্চিম ত্রিপুরা জেলায় অবস্থান করছেন৷ তাতে পশ্চিম ত্রিপুরা জেলা আবারও সংক্রমণে শীর্ষস্থানে রয়েছে৷ তবে কিছুটা সংক্রমণ এই জেলায় কমেছে৷ বর্তমানে ত্রিপুরায় সক্রিয় করোনা আক্রান্ত রয়েছেন ৭,১৩৫ জন৷


স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরে ১,৪৩৫ এবং যা পিড অ্যান্টিজেনের মাধ্যমে ১৩,১৫৪ জন মোট ১৪,৫৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাতে আরটি-পিসিআর ৯৫ জন এবং যাসপিড অ্যান্টিজেনে ৭৬৯ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে৷ সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় মোট ৮৬৪ জন নতুন করোনা সংক্রামিতের খোঁজ পাওয়া গেছে৷


অনেকদিন পর দৈনিক সুস্থতার হার সংখ্যা কিছুটা কমেছে৷ গত ২৪ ঘণ্টায় ১৯৬ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়েছে৷ তাতে বর্তমানে করোনা আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ৭,১৩৫ জন৷ প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ৪৫,২২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ তাদের মধ্যে ৩৭,৫৬৫ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন৷ বর্তমানে ত্রিপুরায় করোনা আক্রান্তের হার বেড়ে হয়েছে ৫.৩১ শতাংশ৷ তেমনি, সুস্থতার হার কমে হয়েছে ৮৩.১৮ শতাংশ৷ এদিকে, মৃতের হার ১.০২ শতাংশ৷ নতুন করে ছয়জনের মৃত্যুর ফলে এখন পর্যন্ত ত্রিপুরায় ৪৬০ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন৷
স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, ক্রমাগত পশ্চিম জেলা সংক্রমণে শীর্ষে রয়েছে৷ গত ২৪ ঘণ্টায় নতুন করে পশ্চিম জেলায় ৩৯১ জন, দক্ষিণ জেলায় ১২৫ জন, গোমতি জেলায় ৫১ জন, ধলাই জেলায় ৪৬ জন, সিপাহিজলা জেলায় ৮৮ জন, উত্তর ত্রিপুরা জেলায় ৬৫ জন, উনকোটি জেলায় ৬৯ জন এবং খোয়াই জেলায় ২৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ তাতে দেখা যাচ্ছে, প্রত্যেক জেলায় করোনার সংক্রমণ অতি দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে৷ পশ্চিম জেলায় কিছুটা সংক্রমণ কমেছে৷ কিন্তু দক্ষিণ জেলা শতক পার করে ফেলেছে৷

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ধর্মনগর জেলা হাসপাতালে বিধায়কের আকস্মিক হানা, স্বাস্থ্য ব্যবস্থার বেহাল চিত্রে ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২২ মে :উত্তর ত্রিপুরার অন্যতম প্রধান স্বাস্থ্য প্রতিষ্ঠান ধর্মনগর জেলা হাসপাতাল-কে ঘিরে দীর্ঘদিনের অব্যবস্থা, রোগী…

ByByTaniya Chakraborty May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top