News Flash

  • Home
  • Uncategorized
  • জাল পাসপোর্ট, আধার সহ নথিপত্র তৈরীর ডেরায় পুলিশের অভিযান
Image

জাল পাসপোর্ট, আধার সহ নথিপত্র তৈরীর ডেরায় পুলিশের অভিযান

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২২ মে৷৷ জাল পাসপোর্টের কারখানায় হানা দিল আমতলী থানার পুলিশ,মহকুমা পুলিশ আধিকারিক এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা৷ কমলাসাগর বিধানসভার ফুলতলী বাজারে৷ ঘটনার বিবরণে জানা যায়, ফুলতলী বাজারের মধ্যে জেরিন ট্রাভেলস নাম দিয়ে গত কয়েক বছর যাবৎ সেই দোকানের মধ্যে জাল পাসপোর্ট, জাল আধার কার্ড, জাল প্যান কার্ড বিভিন্ন জাল কাগজপত্র তৈরি করে যাচ্ছে৷


শুধু তাই নয় সীমান্তের ওপারের অনেক বাংলাদেশীকে এই পারে কারোর আত্মীয়-স্বজন বানিয়ে মোটা অংকের টাকা বিনিময়ে জাল পাসপোর্ট তৈরি করে বিদেশে পাঠিয়ে দিচ্ছে৷ এরূপ খবর নতুন কোন বিষয় নয়৷ সেই দোকানের মালিক জবুল, নুর মিয়া৷ বাবার নাম সিদ্দিক মিয়া৷ বাড়ি মতিনগর সুকলের পাশে৷ আরো জানা যায় দোকানের মধ্যে সামান্য একটা জেরক্স মেশিন বসিয়ে তার আড়ালে সেই বাণিজ্য চালিয়ে যাচ্ছে৷


আর খবর গোয়েন্দা বিভাগের কাছে যেতেই তৎপর হয়ে ওঠে৷ বিশাল পুলিশবাহিনী নিয়ে আমতলী থানার ওসি সিদ্ধার্থ করের নেতৃত্বে পুলিশ আধিকারিক, গোয়েন্দা বিভাগের কর্মীরা তাছাড়া উচ্চপদস্থ আধিকারিকরা সেই ফুলতুলি বাজারের জেরিন ট্রাভেলস দোকানে হানা দেয়৷ উদ্ধার করা হয় বেশ কয়েকটি জাল পাসপোর্ট, আধার কার্ড, প্যান কার্ড ইত্যাদি৷
পরবর্তী সময়ে পুলিশের অফিসারেরা জবুল নুর মিয়ার দোকানের ল্যাপটপ কম্পিউটার এবং তার ব্যক্তিগত মোবাইল গুলি নিয়ে যায় এবং জানিয়ে যায় যেকোনো মুহূর্তে ফোন করলে দেখা করার জন্য৷ এখন দেখার বিষয় ল্যাপটপ এবং কম্পিউটার ভিতরে কি তথ্য গোপনে রয়েছে তা বের করতে পারে কিনা পুলিশ৷ তানিয়ে ফুলতলী এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top