News Flash

  • Home
  • Uncategorized
  • রঞ্জিতনগরে শ্বশুর বাড়িতে নববধূকে বর্বরোচিত নির্যাতন
Image

রঞ্জিতনগরে শ্বশুর বাড়িতে নববধূকে বর্বরোচিত নির্যাতন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মে৷৷ রাজধানী আগরতলা শহর এলাকার গাঙ্গাইল রুটের রঞ্জিত নগর এলাকায় পরের দায়ে এক গৃহবধূর ওপর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনরা অমানুসিক নির্যাতন শুরু করেছে৷ নির্যাতিত গৃহবধূ আগরতলা পশ্চিম মহিলা থানায় মামলা দায়ের করেছে৷রাজ্যে নারী নির্যাতনের ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে৷ গৃহবধূ নির্যাতন সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে৷


রাজধানী আগরতলা শহরের গাংগাইল রঞ্জিত নগর এলাকায় গৃহবধূকে বিয়ের কিছুদিন পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন শুরু করেন বলে অভিযোগ৷ মাত্র আট মাস আগে সামাজিক প্রথার বিয়ে হয়৷গৃহবধূর নাম স্নেহা স্মিতা আচার্জী৷ স্বামীর নাম চিরঞ্জিত আচার্জী, শ্বশুরের নাম পরিমল আচার্জী৷ গৃহবধূর অভিযোগের পর থেকেই পর্দায় তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনরা নির্যাতন শুরু করেছে৷ স্বামী আকন্ঠ মদ্যপান করে বাড়িতে ফিরে গৃহবধূর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালায়৷ শশুর শাশুড়িও গৃহবধূর ওপর নির্যাতন চালায় বলে অভিযোগ৷


পরে দেয় নির্যাতন সহ্য করতে না পেরে গৃহবধূ পশ্চিম মহিলা থানায় মামলা দায়ের করেছে৷ মহিলা থানার পুলিশ মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ গৃহবধূ নির্যাতনের ঘটনায় মামলার তদন্ত শুরু হলেও এখনো পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তারের সংবাদ নেই৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top