News Flash

  • Home
  • Uncategorized
  • অরুণাচলের চাংলাং জেলায় আসাম রাইফেলস-এনএসসিএনের গোলাগুলি, হত এক জওয়ান, আহত আরও দুই
Image

অরুণাচলের চাংলাং জেলায় আসাম রাইফেলস-এনএসসিএনের গোলাগুলি, হত এক জওয়ান, আহত আরও দুই

ইটানগর, ২২ মে : অরুণাচল প্ৰদেশের চাংলাং জেলার জয়রামপুর অঞ্চলে আসাম রাইফেলস এবং ন্যাশনাল সোশালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ড (খাপলাং গোষ্ঠী)-এর সশস্ত্র ক্যাডরদের মধ্যে প্রচণ্ড সংঘৰ্ষে এক জওয়ান শহিদ হয়েছেন। এছাড়া গোলাগুলির দরুন আসাম রাইফেলসের আরও দুই জওয়ান আহত হয়েছেন বলে প্রাপ্ত খবরে প্রকাশ। শহিদ জওয়ান-কে অবতার চাকমা বলে শনাক্ত করা হয়েছে।

বিলম্বে প্রাপ্ত খবরে প্রকাশ, ভারত-মায়ানমার সীমান্তবৰ্তী জয়রামপুরের জঙ্গলাকীর্ণ লংরি গ্রামে এনএসসিএন-এর সশস্ত্র একদল ক্যাডার ঘাঁটি গেড়েছে বলে গোপন সূত্রে আধাসেনা আসাম রাইফেলসের গোয়েন্দারা খবর পান। সে অনুযায়ী আজ সকালে ১৯ ব্যাটালিয়নের আসাম রাইফেলসের জওয়ানরা লংরি গ্রামে হানা দিয়ে গোটা অঞ্চল ঘিরে ধরেন। ইত্যবসরে সকাল প্রায় সাড়ে আটটা নাগাদ জঙ্গিরা আসাম রাইফেলসের জওয়ানদের লক্ষ্য করে গুলিবর্ষণ করতে থাকে। পালটা জবাব দিতে শুরু করেন আধাসেনা জওয়ানরা। প্ৰায় ২৫ মিনিট এই সংঘর্ষ চলে।

সংঘর্ষে অসম রাইফেলসের জওয়ান অবতার চাকমা-র দেহে গুলি লাগে এবং তিনি শহিদ হন। এদিকে গোলাগুলিতে দুই সেনা জওয়ান আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাঁদের নাম জানা সম্ভব হয়নি। তবে, আহত জওয়ান-রা বিপদমুক্ত বলে জানা গিয়েছে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top