News Flash

  • Home
  • Uncategorized
  • আর বি এস কে কর্মসূচিতে ছয় মাসের শিশুর বিনামূল্যে হৃদরোগের সফল অস্ত্রোপচার
Image

আর বি এস কে কর্মসূচিতে ছয় মাসের শিশুর বিনামূল্যে হৃদরোগের সফল অস্ত্রোপচার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মে৷৷ রাষ্ট্রীয় বাল (শিশু) স্বাস্থ্য কার্যক্রম ত্রিপুরাতে সফলভাবে বাস্তবায়িত হচ্ছে৷ এর সুফল পাচ্ছে ১৮ বছর অবধি জন্মগতরোগ, বিকাশগত ত্রুটি অথবা শারীরিক প্রতিবন্ধকতার শিকার শিশুরা৷কমলপুরের রূপসপুরের বাসিন্দা রাজীব মল্লিকের ছয় মাস বয়সী পুত্র আরিয়ান মল্লিকের জন্ম থেকেই হৃদরোগ ছিল৷


কামিনীমোহন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গত ১৮ জানুয়ারি রুটিন মাফিক পরীক্ষা-নিরীক্ষার সময় আরবিএসকে টিমের মেডিক্যাল অফিসার ডাঃ পূজা শীল শর্মা এবং ডাঃ অমিতাভ দাস শিশুটির হৃদরোগ শণাক্ত করেন৷ আর বি এস কে কর্মসূচিতে তার বিনামূল্যে ইকোকার্ডিওগ্রাফি করা হয়৷

তারপর তাকে কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের জন্য পাঠানো হয়৷ সেখানে বিনামূল্যে তার অস্ত্রোপচার হয় এবং সম্পূর্ণ ব্যয়ভার জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা বহন করে৷ গত ৭মে আর বি এস কে-এর তরফে মেডিক্যাল অফিসার ডাঃ পূজা শীল শর্মা পুনরায় শিশুটির শারীরিক পরিস্থিতির খোঁজ নেন৷ শিশুটি সম্পূর্ণ সুস্থ৷ তার পরিবারের সদস্যরাও দপ্তরের ভূমিকায় আনন্দিত৷ পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এই সংবাদ জানানো হয়েছে৷

Releated Posts

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026
Scroll to Top