News Flash

  • Home
  • Uncategorized
  • সৎ মায়ের অত্যাচার, ফাঁসিতে আত্মঘাতী ছেলে
Image

সৎ মায়ের অত্যাচার, ফাঁসিতে আত্মঘাতী ছেলে

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২১ মে৷৷ ফাঁসিতে আত্মঘাতী হল মূক ছেলে৷ অভিযোগের তীর সৎ মায়ের বিরুদ্ধে৷ রোমহর্ষক এই ঘটনাটি ঘটে বিশালগড় থানাদিন ধবজনগর এলাকায়৷ মৃতের নাম সুমন মিয়া৷ বয়স আনুমানিক বাইশ৷ পিতা নজুমিয়া৷

স্থানীয়দের সূত্রে খবর দীর্ঘদিন ধরে পারিবারিক কলহের জেরে অত্যাচার সহ্য করতে না পেরে নীজ বাড়িতে ফাঁসিতে আত্মঘাতি হয়৷ জানা গেছে সুমনের পিতা গত দেড় বছর আগে দ্বিতীয় বিয়ে করে৷ মা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়ার পর দ্বিতীয়বার বিয়ে করেন নজুমিয়া৷ বিয়ের কিছুদিন পর থেকেই মূক ছেলের ওপর ক্রমাগত অত্যাচার করত সৎ মা পারুলা বেগম৷ এমনই অভিযোগ ধবজনগর বাসির৷ ঘটনার খবর পেয়ে পুলিশ ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিশালগড় মহকুমা হাসপাতালে পাঠায়৷ অভিযুক্ত মায়ের শাস্তির দাবি জানান এলাকাবাসীরা৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top