News Flash

  • Home
  • Uncategorized
  • কোভিড নিয়ম নীতি ভঙ্গ করায় ৬,২২,৯৫০ টাকা জরিমানা আদায়
Image

কোভিড নিয়ম নীতি ভঙ্গ করায় ৬,২২,৯৫০ টাকা জরিমানা আদায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মে৷৷ কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে রাজ্য সরকারের প্রয়াস অব্যাহত আছে৷ প্রতিটি জেলায় জেলা প্রশাসন এবং পুলিশ সচেতনতামূলক প্রচার করছে৷ কোভিড নিয়মাবলী ভঙ্গকারীদের থেকে জরিমানাও আদায় করা হচ্ছে৷ এমাসের ২ তারিখ থেকে ১৬ তারিখ পর্যন্ত মাস্ক এনফোর্সমেন্ট দিনগুলিতে জেলা এবং পুলিশ প্রশাসন কোভিড নিয়ম নীতি ভঙ্গ করায় ৩,০৯৮ জন থেকে ৬,২২,৯৫০ টাকা জরিমানা আদায় করেছে৷


করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়া রোধ করতে জেলা প্রশাসন মাস্ক পড়া, শারীরিক দূরত্ব বজায় রাখার জন্য ব্যাপক প্রচার করছে৷ করোনা কার্ফু এবং করোনা নাইট কার্ফু মেনে চলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে৷ করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত কোভিড নিয়ম নীতি না মানা বিশেষ করে মাস্ক না পড়ার জন্য ৫১,৫৮৮ জনের কাছ থেকে ৯৯,৩১,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে৷ রাজ্যের মুখ্য সচিবের অফিস থেকে এক প্রেস রিলিজে এই তথ্য জানানো হয়েছে৷

Releated Posts

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026
Scroll to Top