News Flash

  • Home
  • Uncategorized
  • রিজিওনাল ক্যান্সার সেন্টারে মুখের ক্যান্সারের সফল অস্ত্রোপচার
Image

রিজিওনাল ক্যান্সার সেন্টারে মুখের ক্যান্সারের সফল অস্ত্রোপচার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মে৷৷ রাজ্যের অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার সেন্টারে মুখের ক্যান্সারের জটিলতম অপারেশন সম্পন্ন হল৷ বর্তমানে রোগী বিপদমুক্ত৷ দীর্ঘ দশঘন্টা ব্যাপী অস্ত্রোপচারের পর রোগী এখন বিপদমুক্ত৷


কাকড়াবনের জামজুরির বাসিন্দা জনৈক ভদ্র মহিলার (৪০ বৎসর) বছর দেড়েক আগে মুখে ক্যান্সার সনাক্ত হয়৷ তিনি জর্দা ও পান খেতেন৷ মুখ খুলতে অসুবিধা হত তার৷ সম্প্রতি ক্যান্সার হাসপাতালের চিকিৎসকরা তাঁর অস্ত্রোপচারের সিদ্বান্ত নেন৷ সেই অনুসারে ১৯ মে সকাল ১১ টা নাগাদ অ্যানেসথেসিয়া প্রদান করেন অ্যানেসথেসিস্ট ডাঃ মৃণাল দেববর্মা৷ এরপর সার্জারি শুরু করেন অস্কোসার্জন ডাঃ আশিষ কুমার গুপ্তা, ডাঃ প্রীতেশরাজীব সিং, বহির্রাজ্য থেকে আগত ডেন্টাল সার্জন ডাঃ নিখিলরাজীব সিং এবং ডেন্টাল সার্জন ডাঃ তন্নিষ্ঠা চৌধুরী৷


রাত ৯টা পর্যন্ত প্রায়দশ ঘন্টা ব্যাপী এই দুরূহ অপারেশনটি দক্ষতার সঙ্গে সম্পন্ন করেন তাঁরা৷ গতকাল রাতেই রোগীকে আই সি ইউ তে স্থানান্তরিত করা হয়৷ তাঁর শারীরিক পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল রয়েছে৷ এই অস্ত্রোপচারে স্টাফনার্স ছিলেন পায়েল রায় ও সিরাজ দেববর্মা৷ ও টি অ্যাসিসটেন্ট ছিলেন অম্লান দাশগুপ্ত ও কৃষ্ণ ত্রিপুরা৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top