News Flash

  • Home
  • Uncategorized
  • পানিহাটিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি ভাঙায় মুখর তথাগত রায়
Image

পানিহাটিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি ভাঙায় মুখর তথাগত রায়

কলকাতা, ২১ মে (হি. স.) : পানিহাটিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি ভাঙায় কড়া প্রতিবাদ করলেন তথাগত রায়।শুক্রবার সকালে তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, “পশ্চিমবঙ্গে বসে পশ্চিমবঙ্গের স্রষ্টা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি ধ্বংস পানিহাটিতে। যে মানুষটি না থাকলে আজ সম্পূর্ণ বাংলা, আসাম সমেত, পাকিস্তানে চলে যেত তাঁকে এই সম্মান দেখাল পশ্চিমবঙ্গের বাঙালি ! দুঃখের বিষয় কারা এই কীর্তি করেছে তা আন্দাজ করার জন্য কোনো পুরস্কার নেই।“

পানিহাটি বাসস্ট্যান্ডে বিটিরোড সংলগ্ন বেঙ্গল কেমিক্যালের পাশে বিজেপি-র স্থানীয় প্রধান কার্যালয়টি শ্যামাপ্রসাদের নামেই চিহ্ণিত। ১৯৯৭ সালে অফিসটি তৈরির সময়ে বসানো হয় মূর্তিটি। বুধবার গভীর রাতে কে বা কারা সেটি, দলীয় অফিসের জানলা এবং পতাকাদন্ড ভেঙে দেয়। এ ব্যাপারে ডায়েরি করা হয়েছে খড়দহ থানায়। গ্রেফতারের খবর নেই।

তথাগতবাবু অপর পোস্টে লিখেছেন, “শ্যামাপ্রসাদ যে পশ্চিমবঙ্গের স্রষ্টা তা স্বীকার করায় কিছু মুলোর আপত্তি আছে। তা থাকুক।  কিছুদিন আগেও সল্ট লেক অঞ্চলে দেওয়ালে লেখা দেখা যেত, “সূর্য পৃথিবীর চারপাশে ঘোরে”।
কিন্তু কেন মুলোরা এখনো বুক বাজিয়ে বলতে পারছে না, পশ্চিমবঙ্গের স্রষ্টা মমতা ব্যানার্জিই?“ প্রসঙ্গত, ২০১৮-র ৭ মার্চ খাস কলকাতায়, মুখ্যমন্ত্রীর বাড়ির কয়েকশো মিটারের মধ্যে, দিনের আলোয় প্রকাশ্যে ভাঙা হয় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি। তা নিয়ে তুমুল রাজনৈতিক প্রতিবাদ হয়েছিল।

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top