News Flash

  • Home
  • Uncategorized
  • কারাগার ও হোমের অবাসিকদের করোনা পরীক্ষায় গুরুত্ব দিতে রাজ্য সরকারকে বলল হাইকোর্ট
Image

কারাগার ও হোমের অবাসিকদের করোনা পরীক্ষায় গুরুত্ব দিতে রাজ্য সরকারকে বলল হাইকোর্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মে৷৷ করোনা মোকাবিলায় রাজ্য সরকারের প্রস্তুতি সংক্রান্ত স্বতপ্রণোদিত মামলার হাইাকোর্টে শুনানী হয়েছে সোমবার৷ এদিন মুখ্য বিচারপতি এ এ কোরেশি এবং বিচারপতি এস তলাপাত্রের বেঞ্চে মামলাটি শুনানীর জন্য উঠে৷ যদিও রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যে এফিডেবিটের মাধ্যমে যাবতীয় প্রস্তুতির তথ্য তুলে দিয়েছে হাইকোর্টে৷


এদিন হাইকোর্ট বলেছেন, রাজ্যের বিভিন্ন কারগার এবং হোমগুলিতে যারা আবাসিক রয়েছে তাদেরকে করোনার পরীক্ষা করার উপর জোর দিতে৷ পাশাপাশি রাজ্য সরকারকে শিশুদের আক্রান্তের বিষয়ে আরও বেশী সংবেদনশীল হয়ে কাজ করার কথা বলেছে৷ আগামী ২৪ মে মামলার পরবর্তী শুনানী হবে৷ এই সময়ের মধ্যে রাজ্য সরকার কি কি ব্যবস্থা নিয়েছে তা পুণরায় জানানোর জন্য বলেছে আদালত৷


প্রসঙ্গত, এর আগে হাইকোর্ট রাজ্য সরকারকে বলেছিল আদালতে তথ্য দেওয়ার জন্য যে রাজ্যের করোনা মোকাবিলায় কি ধরনের প্রস্তুতি রয়েছে৷ কত সংখ্যক শয্যা রয়েছে, কয়টি শয্যায় এক্সিজেন সিলিন্ডার রয়েছে৷ তাছাড়া চিকিৎসা সংক্রান্ত কি ধরনের পরিকাঠামো রয়েছে তা সবিস্তারে জানানোর জন্য৷ এদিন আদালত রাজ্য সরকারকে বলেছে করোনা আক্রান্ত রোগীদের পরিবারের লোকজন যাতে যেকোন সময় তথ্য পেতে পারে তার জন্য হেল্প লাইনের ব্যবস্থা করার৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top