News Flash

  • Home
  • Uncategorized
  • গন্ডাছড়ায় নিখোঁজ গৃহবধূর মৃতদেহ উদ্ধার ১৪ দিন পর
Image

গন্ডাছড়ায় নিখোঁজ গৃহবধূর মৃতদেহ উদ্ধার ১৪ দিন পর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মে৷৷ ধলাই জেলার গন্ডাছড়ার দুর্গাপুরের নবদ্বীপ নবদ্বীপ পাড়ার এক উপজাতি গৃহবধূর মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ তাকে ধর্ষণ শেষে হত্যা করা হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে৷ ১৪ দিন নিখোঁজ থাকার পর অবশেষে পচাগলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় গন্ডাছড়ার দুর্গাপুর এবং নবদ্বীপ পাড়ায় চাঞ্চল্য দেখা দিয়েছে৷


পুলিশ সূত্রে জানা গেছে ,গত ৪ঠা মে গন্ডাছড়ার দুর্গাপুর এলাকার বাসিন্দা সচিরানি ত্রিপুরা জঙ্গলের লতাপাতা সংগ্রহ করতে বাড়ি থেকে বেরিয়েছিল৷ এরপর আর বাড়িতে ফিরে না আসায় অনেক খোজাখুজির পর কোথাও না পেয়ে গত ৬ তারিখ সচিরানির স্বামী মধুচন্দ্র ত্রিপুরা গন্ডাছড়া থানায় একটি নিখোঁজ ডাইরি করেন৷ অবশেষে গত রবিবার নবদ্বীপ পাড়ার গভীর জঙ্গলে লুঙ্গার ছড়ার পাশে গ্রামবাসীরা লতাপাতা


সংগ্রহ করতে এসে উলঙ্গ অবসায় মৃতদেহটি দেখতে পায়৷ খবর দেওয়া হয় গন্ডাছড়া থানায়৷ পুলিশ ছুটে গিয়ে মৃতদেহটি সচিরানির বলে সনাক্ত করে৷ কিন্তু দুর্গন্ধ পচাগলা মৃতদেহটি উদ্ধার করে হাসপাতাল মর্গে নিয়ে আসা কোন অবসাতেই সম্ভব ছিল না৷ তাই সেখানেই ডিসিএম এবং মহকুমা পুলিশ আধিকারিকের উপসিতিতে মরদেহ ময়না তদন্ত করা হয়৷ মৃতদেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়৷ ধারনা করা হচ্ছে সচিরানি ত্রিপুরাকে ধর্ষন করা হয় এবং ধর্ষণ শেষে খুন করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত করছে৷ পচাগলা রক্তমাখা মৃতদেহ উদ্ধারের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top