News Flash

  • Home
  • Uncategorized
  • বারবার একই রোগী পালাচ্ছে কোভিড কেয়ার সেন্টার থেকে
Image

বারবার একই রোগী পালাচ্ছে কোভিড কেয়ার সেন্টার থেকে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মে৷৷ উদয়পুর চন্দ্রপুর কোভিড কেয়ার থেকে পালিয়ে যাওয়ার পর জিবি কোভিদ কেয়ার সেন্টারে আনার পর সোমবার সকালে ফের কোভিদ কেয়ার সেন্টার থেকে পালিয়ে গেল মামলায় অভিযুক্ত সেলিম মিয়া নামে একজন করোনা পজিটিভ৷ তার নাম সেলিম মিয়া৷ অবশ্য তাকে উদয়পুর রেল স্টেশন থেকে পুনরায় আটক করা হয়েছে৷


আবারও প্রশ্ণচিহ্ণের মুখে কোভিড কেয়ার সেন্টারের নিরাপত্তা ব্যবস্থা৷ বারবার কোভিড কেয়ার সেন্টারের ঢিলেঢালা নিরাপত্তা ব্যবস্থা জনসমক্ষে আসলেও হেলদোল নেই কতৃপক্ষের৷ রাজ্যের বিভিন্ন কোভিড কেয়ার সেন্টার থেকে করোনা পজিটিভ রোগীরা পালিয়ে গেলেও কোভিড কেয়ার সেন্টারের নিরাপত্তা ব্যবস্থার কোনও পরিবর্তন হয়নি৷


উল্লেখ্য, কিল্লা থানার একটি মামলায় অভিযুক্ত সেলিম মিয়া নামে একজন করোনা পজিটিভ রোগী রবিবার উদয়পুর চন্দ্রপুর কোভিড কেয়ার সেন্টারের ছাদের বেলকনী দিয়ে পালিয়ে যায়৷ খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ পাল, মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুব নাথ এর নেতৃত্বে রাধাকিশোরপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে জোরকদমে তল্লাশি অভিযান জারী রেখে কয়েক ঘন্টা পর অবশেষে তাকে কুফিলংস্থিত বাড়ি থেকে তাকে আটক করে পুনরায় চন্দ্রপুর কোভিড কেয়ার সেন্টারে নিয়ে আসেন৷ এরপর দুপুর দুইটায় তাকে আগরতলাস্থিত এজিএমসিতে স্থানান্তর করা হয়েছিলো৷

সেখান থেকেও পালিয়ে চলে আসে৷ কিন্তু সোমবার তাকে আবার পাওয়া যায় উদয়পুর রেল স্টেশনে৷ সেখানে তাকে দেখতে পেয়ে পুলিশকর্মীরা পুনরায় চন্দ্রপুর কোভিড কেয়ার সেন্টারে নিয়ে আসে৷ এই বিষয়ে উদয়পুর চন্দ্রপুর কোভিড কেয়ার সেন্টারের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক জানান, পলাতক করোনা পজিটিভ রোগী সেলিম মিয়া জানায় রেলে করে আগরতলা থেকে উদয়পুরে এসেছে৷ এখন সে চন্দ্রপুর কোভিড কেয়ার সেন্টারে রয়েছে৷ উর্ধতন কতৃপক্ষের নির্দেশে এলেই বোঝা যাবে ওকে কোথায় রাখা হবে৷ পরপর দু’’বার কোভিড কেয়ার সেন্টার থেকে পালিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা প্রশ্ণ দেখা দিয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top