News Flash

  • Home
  • বিদেশ
  • কমলপুরে কীটনাশক খেয়ে আত্মঘাতী গৃহবধূ
Image

কমলপুরে কীটনাশক খেয়ে আত্মঘাতী গৃহবধূ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মে৷৷ ধলাই জেলার কমলপুরের হালাহালীতে পারিবারিক কলহের জেরে সোমবার দুপুর নাগাদ বিষপানে আত্মহত্যা করেছে এক গৃহবধূ৷পারিবারিক অশান্তির জেরে বিষপান করে আত্মহত্যা করল এক গৃহবধূ৷ মৃত গৃহবধূর নাম সুপ্রিয়া দেবনাথ (৩৫)৷ স্বামী অজিত দেবনাথ৷ এই ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর দেড়টা নাগাদ কমলপুর থানার অন্তর্গত পশ্চিম হালহালি গ্রামে৷


ঘটনার বিবরণে জানা যায় ,পশ্চিম হালাহালি গ্রামের বাসিন্দা অজিত দেবনাথ গত আট বছর আগে সুপ্রিয়া দেবনাথকে সামাজিক ভাবে বিয়ে করেন৷ এরপর থেকে তাদের মধ্যে পারিবারিক অশান্তি চলছিল৷ সামান্য বিষয় নিয়েও ঝগড়া হতো এবং ঝগড়া মারাত্মক আকার ধারণ করতে শুরু করে৷ সোমবার দুপুর সাড়ে বারোটা নাগাদ সুপ্রিয়া দেবনাথ রেগার কাজ সেরে ন বাড়িতে যায়৷ বাড়িতে স্বামী অজিত দেবনাথ সুপ্রিয়া দেবনাথকে গালমন্দ করতে থাকে৷ এরপর শুরু হয় ঝগড়া৷ এই ঝগড়ার জেরে সুপ্রিয়া ঘরে থাকা কৃষি কাজে ব্যবহৃত কীটনাশক ওষুধ খেয়ে ফেলে৷ চিৎকার-চেঁচামেচিতে লোকজন বেরিয়ে এসে প্রথমে নাকাশিপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়৷ তার অবস্থা খারাপ দেখে কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে রেফার করে দেওয়া হয়৷ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন৷ ঘটনায় কমলপুর সহ পশ্চিম হালাহালি এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে৷ কমলপুর থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

গ্যাস সংকটে প্রায় অচল বাংলাদেশের অর্থনীতি, এক দশকের মধ্যে সর্বনিম্ন সরবরাহ

ঢাকা, ৩১ আগস্ট (আইএএনএস): তীব্রতর জ্বালানি সংকটের মধ্যে আগস্টে বাংলাদেশে গ্যাস সরবরাহ কোভিড মহামারির শুরুর দিকের পর সর্বনিম্ন…

ByByNews Desk Aug 31, 2026

ভারত-উজবেকিস্তানের গভীর ঐতিহাসিক সম্পর্ক, অংশীদারিত্বে বিপুল সম্ভাবনা: প্রেসিডেন্ট মিরজিয়োয়েভ

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারত ও উজবেকিস্তানের জনগণের মধ্যে গভীর ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্ক বর্তমানে আরও…

ByByNews Desk Aug 30, 2026

‘অসাধারণ রাষ্ট্রনায়ক, বিচক্ষণ রাজনৈতিক নেতা’: ভারতের বিশ্বমঞ্চে উত্থানের কৃতিত্ব মোদির নেতৃত্বকে দিলেন উজবেক প্রেসিডেন্ট

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারতের দ্রুত উন্নয়ন এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ক্রমবর্ধমান প্রভাবের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বকে কৃতিত্ব…

ByByNews Desk Aug 30, 2026

বাংলাদেশে ফের সক্রিয় নিও-জেএমবি, নতুন করে বাড়ছে জঙ্গি হামলার আশঙ্কা

ঢাকা, ২৯ আগস্ট (আইএএনএস): বাংলাদেশে ফের সক্রিয় হয়ে উঠেছে ইসলামিক স্টেট-অনুপ্রাণিত জঙ্গি সংগঠন নিও-জেএমবি। নিষিদ্ধ জামাতুল মুজাহিদিন বাংলাদেশের…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top