News Flash

  • Home
  • Uncategorized
  • জিবি হাসপাতালে রোগীর আত্মীয়দের আক্রমণের প্রতিবাদে বিক্ষোভ চিকিৎসকদের
Image

জিবি হাসপাতালে রোগীর আত্মীয়দের আক্রমণের প্রতিবাদে বিক্ষোভ চিকিৎসকদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মে৷৷ আবারও জিবি হাসপাতালের ট্রমা সেন্টারে আক্রান্ত হলেন কর্তব্যরত চিকিৎসক৷ এই ঘটনার প্রতিবাদে সোমবার চিকিৎসকরা বিক্ষোভ প্রদর্শন করেছেন৷ পাশাপাশি দাবী জানিয়েছেন যাতে হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়৷


ঘটনার বিবরণে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় জিবির ট্রমা কেয়ার সেন্টারে দায়িত্বে ছিলেন পোস্ট গ্র্যাজুয়েটের চূড়ান্ত বর্ষের দুই চিকিৎসক৷ সে সময় কিছুটা রোগীর চাপ বাড়ে৷ নিয়ম অনুযায়ী জরুরি ভিত্তিতে আসা রোগীদের দেখতে হয় চিকিৎসকদের৷ সেই অনুযায়ী সমস্ত রোগীকে দেখতে শুরু করেন চিকিৎসকেরা৷ একজন রোগীর স্টিচ করার কাজে ব্যস্ত ছিলেন পোস্ট গ্র্যাজুয়েটের চূড়ান্ত বর্ষের অস্থিরোগ বিভাগের ডা. অরূপ দাস৷ সেই সময় একজন দুর্ঘটনাগ্রস্ত রোগীকে ট্রমা সেন্টারে নিয়ে আসা হয়৷ কিছুক্ষণের মধ্যেই আসে বাড়ির লোকেরা৷ দু’জন চিকিৎসক ব্যস্ত ছিলেন অন্য রোগীদের নিয়ে৷ আচমকা দুর্ঘটনাগ্রস্ত রোগীর পরিবারের এক সদস্য মদমত্ত অবস্থায় এসে চিৎকার চেঁচামেচি শুরু করেন৷ ডা. অরূপ দাস সেলাই কাজে ব্যস্ত থাকায় অপর রোগীকে ওটির সামনে থেকে দেখেন তাঁর হাত কেটে গেছে৷ কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন৷ সেই রোগীর অবস্থা ততটা সঙ্কটজনক নয় বলে জানান ডা. অরূপ দাস৷ কিন্তু এরপরেই সেই রোগীর পরিবারের এক মদমত্ত সদস্য ওটির ভেতরে এসে গালাগাল শুরু করেন৷


তাকে চুপ থাকতে বলেন চিকিৎসক৷ কিন্তু কোনভাবেই সে বেরুতে চায়নি৷ উল্টো গালিগালাজ শুর করে সেই মদমত্ত যুবক৷ এরপর ডা. অরূপ দাস তাকে জোর করে ওটি থেকে বের করে দিলে আক্রমণাত্মক হয়ে ওঠে মদমত্ত যুবক৷ চিকিৎসক অরূপ দাসকে বেধড়ক মারধর করে৷ ছুটে আসে অন্যান্য কর্মীরা৷ সেই মদমত্ত যুবকের হাত থেকে রক্ষা করে ডা. অরূপ দাসকে৷ এই ঘটনায় ডা. অরূপ দাস জিবি ফাঁড়িতে একটি মামলা দায়ের করেন৷ এই ধরনের ঘটনায় স্তম্ভিত তিনি৷ নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান৷ সোমবার এই ঘটনা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোন ভূমিকা না থাকায় এ জিএমসি-র প্রিন্সিপাল ডা. কে কে কুণ্ডু’র কাছে ঘটনা সম্পর্কে অবগত করে বেশ কিছু দাবি তুলে দেন পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসকেরা৷ তাদের বক্তব্য হাসপাতালের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হোক৷ অভিযুক্তের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা নেওয়ার দাবি জানান তারা৷ একই সঙ্গে হাসপাতালে সশস্ত্র বাহিনীর নিরাপত্তা প্রদানের দাবি জানান পোস্ট গ্র্যাজুয়েটের চিকিৎসকেরা৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top