News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার, রাজনৈতিক খুনের অভিযোগ
Image

বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার, রাজনৈতিক খুনের অভিযোগ

ধলাই (ত্রিপুরা), ১৮ মে (হি.স.) : ত্রিপুরায় বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার হয়েছে। ধলাই জেলায় লংতরাইভ্যালি মহকুমায় ছৈলেংটা থানাধীন চালিতাছড়া ভিলেজের দেবেন্দ্র রোয়াজা পাড়ার বাসিন্দা বিজেপি মনিটরিং কমিটির সদস্য রণমোহন ত্রিপুরা (৩৮)-র মৃত্যু রাজনৈতিক খুন বলে দাবি করেছেন দলের মণ্ডল সভাপতি মোহনলাল ত্রিপুরা।

কর্মীর মৃত্যুতে শোকে কাতর মোহনলাল বলেন, এডিসি নির্বাচনে তিপ্রা মথা-র বিজয়ের পর দীর্ঘদিন রণমোহন বাড়ি থেকে পালিয়েছিলেন। প্রাণ ভয়ে অন্যত্র কাটিয়েছেন তিনি। কারণ, নির্বাচনের ফলাফল ঘোষণার পর এলাকায় সন্ত্রাসের পরিবেশ কায়েম হয়েছিল। মোহনলালের দাবি, দীর্ঘদিন বাড়ির বাইরে কাটিয়ে সম্প্রতি ফিরে এসেছিলেন রণমোহন। গতকাল সন্ধ্যায় বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। আজ সকালে বাড়ির পাশেই জঙ্গলে তার মৃতদেহ উদ্ধার হয়েছে।

তিনি বলেন, রণমোহনের শরীরে অজস্র আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। দলীয় কর্মীর মৃত্যুর ঘটনাকে রাজনৈতিক খুন দাবি করে মোহনলাল নাম না করে তিপ্রা মথা-র সদস্যদের দিকেই আঙুল তুলেছেন। ওই ঘটনায় এলাকার পরিস্থিতি থমথমে হয়ে রয়েছে। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে ফরেন্সিক টিম এবং ডগ স্কোয়াড বিভিন্ন প্রমাণ সংগ্রহের চেষ্টা করছে। মৃতদেহ উদ্ধার করে পুলিশ লংতরাইভ্যালি মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছিল। ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top