News Flash

  • Home
  • Uncategorized
  • লকডাউনের দ্বিতীয় দিনে কড়া নাকা চেকিং শহরজুড়ে
Image

লকডাউনের দ্বিতীয় দিনে কড়া নাকা চেকিং শহরজুড়ে

বারাসাত, ১৭ মে (হি.স.) : গত বছর থেকে শহরজুড়ে জাঁকিয়ে বসেছে অদৃশ্য ভাইরাস করোনা। একটা বছর পেরিয়ে গেলেও সেই চিত্রের কোনও বদল ঘটেনি। এরই মাঝে করোনার বাড়বাড়ন্ত রুখতে রাজ্য জুড়ে চলছে লকডাউন। সোমবার লকডাউনের দ্বিতীয় দিন। লকডাউন সফলতায় কড়া নাকা চেকিং শহরজুড়ে কলকাতা পুলিশের।
করোনার বাড়বাড়ন্ত ঠেকাতে তৎপর হয়ে উঠেছে প্রশাসন। দেশ থেকে রাজ্য সর্বত্রই বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে গতকাল রবিবার থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে লকডাউন। রবিবার সকাল ৬টা থেকে ৩০ মে সকাল ৬টা পর্যন্ত রাজ্যে ১৫ দিনের জন্য জারি হয়ে হয়েছে লকডাউন।যার জেরে বন্ধ রয়েছে লোকাল ট্রেন, বাস,মেট্রো পরিষেবা। জরুরী পরিষেবা সঙ্গে যারা যুক্ত তারাই একমাত্র বেরোতে পারছে রাস্তায়। আর তাই লকডাউন সফলতায় শহরের বিভিন্ন প্রান্তে কড়া নাকা চেকিং চালাচ্ছে কলকাতা পুলিশ। প্রতিটি গাড়ি থেকে বাইক ধরে ধরে রাস্তায় বেরোনোর কারন জিজ্ঞেস করা হচ্ছে। উপযুক্ত নথি না থাকলে ছাড়া হচ্ছে না গাড়ি। ধর্মতলা থেকে কলেজ স্ট্রিট সিঁথির মোড় সর্বত্রই নাকা চেকিং চালানো হচ্ছে কলকাতা পুলিশের তরফে

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top