News Flash

  • Home
  • Uncategorized
  • জীবন যুদ্ধে হার মানলেন ব্যাডমিন্টন দলের প্রাক্তন কোচ এস বালাচন্দ্রন নায়ার, আক্রান্ত ছিলেন করোনায়
Image

জীবন যুদ্ধে হার মানলেন ব্যাডমিন্টন দলের প্রাক্তন কোচ এস বালাচন্দ্রন নায়ার, আক্রান্ত ছিলেন করোনায়

নয়াদিল্লি, ১৭ মে (হি.স.):করোনায় ফের নক্ষত্রপতন । জীবন যুদ্ধে হার মানলেন ব্যাডমিন্টন দলের প্রাক্তন কোচ এস বালাচন্দ্রন নায়ার।  মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। তাঁর মৃত্যুতে একেবারে ভেঙে পড়েছেন তাঁর স্ত্রী এবং দুই মেয়ে প্রিয়া এবং প্রিজা।

আসলে বহুদিন ধরেই ‘মাল্টিপল মায়লোমা’ রোগে ভুগছিলেন বালাচন্দ্রন। সপ্তাহ দুই আগে তিনি করোনায় আক্রান্ত হন। সরকারি মেডিক্যাল কলেজে তাঁকে ভর্তি করা হলেও শেষ পর্যন্ত এই লড়াইটায় হেরে যান বালাচন্দ্রন। তাঁর মৃত্যুতে  গভীর শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় ব্যাডমিন্টনে।

ভারতে করোনার দ্বিতীয় ডেউ আছড়ে পড়ার পরই সংক্রমণের মাত্রা হু হু করে বাড়ছে। সেই সঙ্গে গোটা দেশ জুড়ে যেন মৃত্যু মিছিল লেগে গিয়েছে। সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি কেউই বাদ পড়ছে না। খেলার জগতও ছাড় পাচ্ছে না। সেই তালিকায় নতুন সংযোজন এস বালাচন্দ্রন নায়ার।

তিন দশকেরও বেশি সময় ধরে কোচিং করিয়ে গিয়েছেন বালাচন্দ্রন। বিমল কুমার, সানাভে টমাস, ভি দিজু, ফতিমা নাজরিন এবং আয়াপ্পান কৃষ্ণনদের মতো খেলোয়াড়রা তাঁর কোচিংয়েই নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। প্রায় এক দশকের বেশি সময় ধরে ভারতীয় দলের কোচ ছিলেন তিনি। বহু সাফল্য রয়েছে তাঁর ঝুলিতে।

Releated Posts

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026
Scroll to Top