News Flash

Image

আর্থিক সহায়তা চাইল ১০৩২৩

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মে৷৷ মৃত্যু হলো আরো একজন চাকরিচ্যুত শিক্ষকের৷ প্রয়াত শিক্ষকের নাম নিরঞ্জন গোস্বামী৷ বাড়ি ফটিকরায়ের রাজনগর এলাকায়৷ এনিয়ে চাকরিচ্যুত শিক্ষকের মৃত্যু তালিকা ৯৫এ দাঁড়ালো৷ চাকরিচ্যুত শিক্ষক এর মৃত্যুতে গভীর শোক করেছে চাকরিচ্যুত শিক্ষকদের সংগঠন৷


চাকরিচ্যুত শিক্ষক সংগঠনের পক্ষ থেকে রবিবার সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের কাছে দাবি জানানো হয়েছে পরিস্থিতিতে তারা যাতে পরিবারের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে পারেন এবং ওষুধের ব্যবস্থা করতে পারেন সে জন্য অন্তত প্রত্যেকের পরিবারের জন্য এককালীন কুড়ি হাজার টাকা করে আর্থিক অনুদান ঘোষণা করার জন্য৷ ১৫ মাস ধরে তারা চাকরিচ্যুত৷ বিকল্প কোনো ব্যবস্থা নেই৷ করোণা পরিস্থিতিতে তারা আরও অসহায় হয়ে পড়েছেন৷ সার্বিক পরিস্থিতি এবং অসহায়ত্বের কথা বিবেচনা করে আর্থিক অনুদান ঘোষণা করার জন্য সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে৷চাকরিচ্যুত শিক্ষকদের সমস্যা সম্পর্কে উচ্চ আদালতকেও হস্তক্ষেপ করার জন্য সংগঠনের নেতা বিজয় কৃষ্ণ সাহা অনুরোধ জানিয়েছেন৷

Releated Posts

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026
Scroll to Top