News Flash

  • Home
  • খেলা
  • করোনায় বাতিল কুস্তিগিরদের অলিম্পিক শিবির
Image

করোনায় বাতিল কুস্তিগিরদের অলিম্পিক শিবির

নয়াদিল্লি, ১৬ মে (হি.স.): করোনার কারণে তা বাতিল হয়ে গেল বিনেশ-বজরংদের অলিম্পিক শিবির । রবিবার থেকে সোনেপতে ভারতীয় কুস্তিগিরদের জন্য ট্রেনিং শিবিরের আয়োজন করার কথা থাকলেও করোনার কারণে তা সম্ভব হল না । এই পরিস্থিতিতে ইউরোপের কিছু শহরকে ট্রেনিংয়ের জন্য বেছে নিতে পারেন রেসলাররা। আর তার জন্য ভারতীয় রেসলিং সংস্থার তরফে তাঁদের পার্টনার বাছতে বলা হয়েছে।

বিনেশ ফোগাট, বজরং পুনিয়া, রবি দাহিয়া, দীপক পুনিয়া সহ সমস্ত প্রথম সারির কুস্তিগিরদের ট্রেনিং ক্যাম্প হওয়ার কথা ছিল। সুধু তাই নয়, আগামী জুনে পোল্যান্ডে শেষ র‍্যাঙ্কিং টুর্নামেন্ট হওয়ার কথা। সেখান থেকেও কেউ কেউ টোকিও গেমসের টিকিট পেতে পারেন। অলিম্পিকের আগে সবারই সোনেপতে প্রস্তুতি নেওয়ার কথা।

রেসলিং ফেডারেশনের সচিব বিনোদ টোমারের কথায়, ‘১৪ দিনের কোয়ারান্টিনের কারণে আপাতত আমাদের জাতীয় শিবির বাতিল করতে হচ্ছে। যা পরিস্থিতি, তাতে কুস্তিগিররা যদি নিজেদের আখাড়াতেই ট্রেনিং নেয়, তা হলেই ভালো করবে। তার পর না হয় পোল্যান্ডে যাবে। সেই সঙ্গে প্রথম সারির রেসলারদের ইউরোপে ট্রেনিংয়ের ব্যবস্থাও করা হচ্ছে। যাতে অলিম্পিকের জন্য তৈরি হতে পারে ওরা।’

Releated Posts

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top