News Flash

  • Home
  • Uncategorized
  • করোনায় মারা গেলেন মহারাষ্ট্রের কংগ্রেস নেতা সাংসদ রাজীব সতাব
Image

করোনায় মারা গেলেন মহারাষ্ট্রের কংগ্রেস নেতা সাংসদ রাজীব সতাব

মুম্বই, ১৬ মে(হি.স.) : প্রয়াত হলেন কংগ্রেস নেতা তথা রাজ্যসভার সাংসদ রাজীব সতাব। মহারাষ্ট্রের এই কংগ্রেস নেতা করোনায় আক্রান্ত হয়েছিলেন গত এপ্রিলে। রবিবার পুণের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর। বয়স হয়েছিল ৪৬।


গত কয়েক দিন ধরেই ভেন্টিলেশনে ছিলেন রাজীব। করোনার ফলে এক বিরল সংক্রমণে আক্রান্ত হয়েছিলেন বলে জানানো হয়েছে হাসপাতালের তরফে। তারপরই তাঁর শারীরিক সঙ্কট বাড়ে। গত ২২ এপ্রিল করোনা রিপোর্ট পজিটিভ আসে রাজীবের। পরে পুণের জাহাঙ্গির হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। অবস্থা সঙ্কটজনক হওয়ায় পরে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়।
রবিবার এই কংগ্রেস নেতার মৃত্যু সংবাদ টুইটারে জানান কংগ্রেস নেতা এবং মুখপাত্র রণদীপ সিংহ সূরযেওয়ালা। লেখেন, ‘আজ এক এমন সঙ্গীকে হারালাম যিনি রাজনৈতিক জীবনে আমার সঙ্গেই প্রথম পা রেখেছিলেন। এ পর্যন্ত একসঙ্গেই চলেছি আমরা কিন্তু আজ…’।


মহারাষ্ট্রের বিদর্ভ এবং মারাঠাওয়াড়ায় কংগ্রেসের ভরসার জায়গা ছিলেন এই নেতা। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে তাঁর কেন্দ্র হিঙ্গোলিতে শিবসেনা সেনা সুভাষ ওয়াংখেড়েকে হারিয়েছিলেন তিনি। তাঁকে মাটির সঙ্গে জুড়ে থাকা নেতা বলে উল্লেখ করে রণদীপ টুইটারে লেখেন, ‘রাজীবের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, পার্টির প্রতি নিষ্ঠা, ওঁর নির্মল হাসি আর স্বচ্ছ মনের কথা মনে পড়বে। বিদায় বন্ধু। যেখানেই থাকো এ ভাবেই আলো ছড়াতে থেকো!!!’

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top