News Flash

  • Home
  • প্রধান খবর
  • হিমাচলপ্রদেশে ১৭টি মেডিকেল ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা
Image

হিমাচলপ্রদেশে ১৭টি মেডিকেল ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা

দেহরাদুন, ১৬ মে(হি.স.) : করোনা মহামারীকালে সাধারণ মানুষের প্রয়োজনে করোনা পরীক্ষা ও ওষুধ পৌঁছে দেওয়ার লক্ষ্যে ১৭টি মেডিকেল ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। এদিন তিনি পতাকা নাড়িয়ে ১৭টি মেডিকেল ইউনিটের যাত্রা সূচনা করেন। এই ইউনিটগুলো হিমাচল প্রদেশের বিভিন্ন স্থানে ঘুরে করোনা পরীক্ষার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করবে।


এই অনুষ্ঠানে তিনি বলেন,  করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত গোটা দেশ। সেবা হি সংগঠন এই স্লোগানে দ্বিতীয় পর্যায়ে মেডিকেল ইউনিটের  আনুষ্ঠানিক উদ্বোধন করা হল। এই সেবামূলক কাজে বহু মানুষ ভয়হীন ভাবে কাজে নিয়োজিত হয়েছেন। এই মোবাইল ইউনিটের মধ্যে দিয়ে সাধারণ মানুষ করোনা পরীক্ষা পাশাপাশি সহযোগী ওষুধ দেওয়া হবে। ভারতবর্ষে এমন একটি দেশ যেখানে সরকারের কাজে সহযোগিতার জন্য সাধারণ মানুষও সেবামূলক কাজে নেমে পড়েছেন বলে তিনি জানিয়েছেন। এদিনের অনুষ্ঠানে বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরও উপস্থিত ছিলেন। রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এখনও পর্যন্ত ৩৯৫৭৫ জন কোভিড আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ২২৫৪ জন মানুষ মারা গিয়েছেন।

Releated Posts

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রিয়াঙ্কা গান্ধী: ‘দেশের যুবসমাজের কণ্ঠস্বর কেউ কখনও স্তব্ধ করতে পারবে না’

ওয়েনাড়, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে পরীক্ষায় অনিয়মের অভিযোগে জবাবদিহির দাবিতে চলা বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top