News Flash

Image

উন্মুক্ত হল গঙ্গোত্রী মন্দির, কোভিড-আবহে বিশেষ সতর্কতা

উত্তরকাশি, ১৫ মে (হি.স.): দীর্ঘ প্রতীক্ষার অবসান, উন্মুক্ত হয়ে গেল চারধাম যাত্রার অন্তর্গত গঙ্গোত্রী মন্দির। প্রতিবছর অক্ষয় তৃতীয়ার দিন খুলে যায় গঙ্গোত্রী মন্দির, কিন্তু এবার অক্ষয় তৃতীয়ার পরবর্তী দিন শনিবার খুলল গঙ্গোত্রী মন্দির। শুভ সময় সকাল ৭.৩১ মিনিট নাগাদ খুলে দেওয়া হয় গঙ্গোত্রী মন্দির। গঙ্গোত্রী মন্দির উন্মুক্ত হলেও, পুণ্যার্থীদের প্রবেশের কোনও অনুমতি নেই।
এদিন সকালে মন্দির খোলার পর রীতিনীতি মেনে পূজার্চনা করা হয়। কোভিড-আবহে বিশেষ সতর্কতাও অবলম্বন করা হয়েছে। মন্দির খোলার সময় উপস্থিত ছিলেন গঙ্গোত্রী মন্দির কমিটির সভাপতি সুরেশ সেমওয়াল, সচিব দীপক সেমওয়াল, উত্তরাখণ্ড চারধাম দেবস্থানম বোর্ডের বিশেষ দায়িত্বপ্রাপ্ত অধিকারিকরা। ইতিমধ্যেই উন্মুক্ত হয়েছে যমুনোত্রী মন্দির। এবার অপেক্ষা কেদারনাথ এবং বদ্রীনাথ মন্দির খোলার। আগামী ১৮ মে খুলবে চারধামের অন্যতম বদ্রীনাথ মন্দির। তার ঠিক আগের দিন, অর্থাৎ ১৭ মে খুলবে কেদারনাথ মন্দিরের কপাট।

Releated Posts

দিল্লির পাইনঅ্যাপল ফেস্টিভ্যালে তরুণ শিল্পীদের সঙ্গে গিটার বাজালেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা

নয়াদিল্লি, ১৩ জুলাই (আইএএনএস): দিল্লির দিল্লি হাটে অনুষ্ঠিত চারদিনব্যাপী পাইনঅ্যাপল ফেস্টিভ্যালের সমাপনী অনুষ্ঠানে তরুণ সঙ্গীতশিল্পীদের সঙ্গে গিটার বাজিয়ে…

ByByTaniya Chakraborty Jul 13, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে নতুন উদ্যোগ, আলোচনার প্রক্রিয়া শুরু করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা

আগরতলা, ১২ জুলাই (আইএএনএস) : দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত বিরোধের সমাধানে নতুন করে আলোচনার উদ্যোগ নিয়েছে ত্রিপুরা সরকার।…

ByBySandeep Biswas Jul 12, 2026

অসমে জীবন সুরক্ষা পঞ্জি কেলেঙ্কারি: ৫.৫৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

গুয়াহাটি, ১০ জুলাই (আইএএনএস) : বহু কোটি টাকার কথিত জীবন সুরক্ষা পঞ্জি কেলেঙ্কারি মামলায় প্রায় ৫.৫৪ কোটি টাকার…

ByBySandeep Biswas Jul 10, 2026

অসম বাজেটে কর্মসংস্থান, পরিকাঠামো ও স্বাস্থ্যে জোর, ঘোষণা ১০টি গুরুত্বপূর্ণ উদ্যোগ

গুয়াহাটি, ১০ জুলাই (আইএএনএস): অসমের অর্থমন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া শুক্রবার বিধানসভায় ২০২৬-২৭ অর্থবর্ষের রাজ্য বাজেট পেশ করে কর্মসংস্থান,…

ByByTaniya Chakraborty Jul 10, 2026
Scroll to Top