News Flash

  • Home
  • Uncategorized
  • গুজরাটে কোভিড কেয়ার সেন্টারে আগুন, সুরক্ষিত চিকিৎসাধীন সমস্ত রোগী
Image

গুজরাটে কোভিড কেয়ার সেন্টারে আগুন, সুরক্ষিত চিকিৎসাধীন সমস্ত রোগী

আহমেদাবাদ, ১২ মে (হি.স.): ফের আগুন-আতঙ্ক গুজরাটে! এবার আগুন লাগল গুজরাটের ভাবনগর শহরের একটি কোভিড কেয়ার সেন্টারে। একটি হোটেল, যা কোভিড কেয়ার সেন্টারে পরিবর্তিত হয়েছে, সেখানে বুধবার ভোররাতে আগুন লাগে। যদিও, দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়। সৌভাগ্যবশত এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি অথবা হতাহতের কোনও খবর নেই। সমস্ত চিকিৎসাধীন রোগীদের অন্যত্র নিরাপদে নিয়ে যাওয়া হয়। যে সময় আগুন লেগেছিল, তখন মোট ৬৮ জন রোগী চিকিৎসাধীন ছিলেন।

আহমেদাবাদ থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে অবস্থিত এই হোটেলটিকে (জেনারেশন এক্স হোটেল) কোভিড কেয়ার সেন্টারে পরিবর্তিত করা হয়। ভাবনগর দমকলের পদস্থ দমকল অফিসার ভরত কানাড়া জানিয়েছেন, কোভিড কেয়ার সেন্টারের তিন-তলায় ধোঁয়া দেখা যায়। মধ্যরাতের কিছুপরে টেলিভিশনে স্পার্ক হওয়ার কারণেই মৃদু আগুন লাগে। দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়। যদিও তিন-তলা ওই হোটেলের শীর্ষ তলা ধোঁয়ায় ঢেকে যায়।” কোভিড কেয়ার সেন্টারের পক্ষ থেকে জানানো হয়েছে, তৎক্ষণাৎ ৬১ জন রোগীকে উদ্ধার করে অন্যত্র হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে আরও ৭ জন রোগীকে নিরাপদে উদ্ধার করা হয়। ভাবনগরের কালেক্টর গৌরাঙ্গ মাকওয়ানা জানিয়েছেন, ৬৮ জন কোভিড রোগী সুরক্ষিত আছেন এবং দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়।

Releated Posts

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026
Scroll to Top