News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগরতলায় লাগামহীন করোনা, কনটেনমেন্ট জোনের দাওয়াই
Image

আগরতলায় লাগামহীন করোনা, কনটেনমেন্ট জোনের দাওয়াই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মে৷৷ আপাতত কনটেনমেন্ট জোন নির্ধারণের মাধ্যমে পশ্চিম ত্রিপুরা জেলায় করোনা সংক্রমণের শৃঙ্খল ভাঙার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের৷ কারণ, সাম্প্রতিক রিপোর্টে দেখা গিয়েছে, পুর নিগম এলাকায় ৫, ৪৯ এবং ২১ নং ওয়ার্ডে সবচেয়ে বেশী করোনা সংক্রমণ ছড়িয়েছে৷ এছাড়া পুর নিগমের ১২, ২৪ এবং ২০ নং ওয়ার্ডেও সংক্রমণ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে৷ নিগম সূত্রের দাবি, আগামীকাল ৫ এবং ৪৬ নং ওয়ার্ডকে কনটেনমেন্ট জোন ঘোষণা করার সম্ভাবনা প্রবল৷


প্রসঙ্গত, করোনার দ্বিতীয় ঢেউয়ে পশ্চিম ত্রিপুরা জেলা সারা রাজ্যের মধ্যে সবচেয়ে বেশী সংক্রমিত হয়েছে৷ ইতিমধ্যে দেড় সহস্রাধিক জেলাবাসী করোনায় আক্রান্ত হয়েছেন৷ করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর তালিকাতেও পশ্চিম জেলা শীর্ষে রয়েছে৷ স্বাভাবিক ভাবে করোনার শৃঙ্খল ভাঙার জন্য কাল বিলম্ব দেরী না করে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে৷


সূত্রের দাবি, পুর নিগম এলাকাতে সবচেয়ে বেশী সংক্রমণের খোঁজ মিলেছে৷ এক্ষেত্রে ১২টি ওয়ার্ড অত্যন্ত ঝুকিপূর্ণ বলে প্রমাণ মিলেছে৷ সাম্প্রতিক রিপোর্টে উঠে এসেছে পুর নিগমের ৫, ৪৯ এবং ২১ নং ওয়ার্ডে সংক্রমণের সংখ্যা সত্তর ছাড়িয়ে গিয়েছে৷ তেমনি ১২, ২, ২৪ এবং ২০ নং ওয়ার্ড সংক্রমণে অর্ধশতক পার করে ফেলেছে৷ ঠিক পেছনেই সংক্রমণে এগিয়ে চলেছে পুর নিগমের ৩৩, ৪৬, ৪৫, ৪৮ এবং ৪২ নং ওয়ার্ড৷ ওই ওয়ার্ডগুলিতে সংক্রমণের সংখ্যা চল্লিশ অতিক্রম করেছে৷


স্বাভাবিকভাবেই দ্রুতগতিতে সংক্রমণ বৃদ্ধি সমগ্র নিগমবাসীকে গভীর চিন্তায় ফেলেছে৷ এক্ষেত্রে কনটেনমেন্ট জোনের মাধ্যমে সংক্রমণের শৃঙ্খল ভাঙা কতটা সাফল্য এনে দেবে তা নিয়ে প্রশাসনিক মহলে বিতর্ক দেখা দিয়েছে৷
সম্প্রতি পুর নিগমের পাঁচটি ওয়ার্ডে করোনার নমুনা পরীক্ষায় বিশেষ পদক্ষেপ নেয়া হয়েছে৷ তাতেই গত চবিবশ ঘন্টায় শুধু পশ্চিম জেলায় সংক্রমণ ২৭১-এ পৌঁছে গিয়েছে৷ এদিকে, ফ্লাওয়ার্স ক্লাব, চিত্তরঞ্জন ক্লাব, লালবাহাদূর ক্লাব এবং জগহরিমুড়া হেল্থ এন্ড ওয়েলনেস সেন্টারে করোনার নমুনা পরীক্ষার বিশেষ কেন্দ্র স্থাপন করা হয়েছে৷

সম্প্রতি রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, করোনার সংক্রমণ বৃদ্ধির জেরে পুর নিগম এলাকায় সমস্ত দোকান ও অফিসগুলিতে ধারাবাহিক করোনার নমুনা পরীক্ষার উদ্যোগ নেয়া হবে৷ কারণ, সারা রাজ্যের মধ্যে করোনার দ্বিতীয় ঢেউয়ে পশ্চিম জেলা মারাত্মক ঝুকির মধ্যে রয়েছে৷ এমনিতেই রাজধানী আগরতলা শহরে রাজ্যের অন্যান্য শহরের তুলনায় ঘন জনবসতি রয়েছে৷ ফলে, করোনার শৃঙ্খল ভাঙার ক্ষেত্রে ঘন জনবসতি প্রতিবন্ধকতা সৃষ্টি করে চলেছে৷ তাছাড়া পুর নাগরিকদের একাংশের দায়িত্বহীন মনোভাব সংক্রমণ ছড়িয়ে যাওয়ার পেছনে অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে৷
স্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশের মতে এখনই সম্পূর্ণ লকডাউনের মাধ্যমে করোনার শৃঙ্খল কিছুটা হলেও ভাঙা সম্ভব হবে৷ এক্ষেত্রে বাজারগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য কঠোর পদক্ষেপের প্রয়োজন রয়েছে৷ অবশ্য, প্রশাসনিক ভাবে এই পথে পা বাড়ানো অনেকটাই ঝুকিপূর্ণ বলে মনে করছেন প্রশাসনের শীর্ষ কর্তারা৷ কারণ, লকডাউনের মাধ্যমে পুরবাসীকে ঘরে রাখা আবদ্ধ রাখা সম্ভব হলেও সুস্পষ্ট রূপরেখা তৈরী করা প্রশাসনের পক্ষে সম্ভব হয়ে উঠছে না৷ অন্তত অতীত অভিজ্ঞতা প্রশাসনকে গভীর চিন্তায় ফেলেছে৷ তবে, আগামীকাল প্রাথমিকভাবে পশ্চিম ত্রিপুরা জেলা শাসক সম্ভবত পুর নিগম এলাকায় দুইটি ওয়ার্ডে কনটেনমেন্ট জোন ঘোষণা দিতে পারেন৷

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচনে পাহাড়ে মথার দাপট, বিপুল জয় এনডিএ – র

আগরতলা, ৫ অক্টোবর: পাহাড়ের রাজনীতিতে ফের নিজেদের শক্তির প্রমাণ দিল তিপ্রা মথা। ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ এলাকার ভিলেজ…

ByByReshmi Debnath Oct 5, 2026

আগরতলায় পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিক গ্রেফতার

আগরতলা, ৫ অক্টোবর: আগরতলার হেরিটেজ পার্কে অভিযান চালিয়ে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল ত্রিপুরা পুলিশ। পুলিশের সূত্রের দাবি,…

ByByReshmi Debnath Oct 5, 2026

ভোট গণনায় প্রশাসনের আঘাতে মথা কর্মীর মৃত্যুর অভিযোগ, পদপৃষ্টে মৃত্যুর দাবি মুখ্যমন্ত্রীর 

আগরতলা, ৫ অক্টোবর: তিপ্রা মথা ও আইপিএফটি কর্মী-সমর্থকদের সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল খোয়াই মহকুমার তুলাশিখর আরডি…

ByByReshmi Debnath Oct 5, 2026

জিবি হাসপাতালে রেসিডেন্ট চিকিৎসকদের কর্মবিরতি, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের বার্তা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৫ অক্টোবর: আগরতলার জিবি হাসপাতালে পূর্বঘোষণা অনুযায়ী সোমবার সকাল থেকে কর্মবিরতিতে সামিল হয়েছেন রেসিডেন্ট চিকিৎসকরা। বিভিন্ন দাবি-দাওয়া…

ByByReshmi Debnath Oct 5, 2026
Scroll to Top