News Flash

  • Home
  • Uncategorized
  • মালদহে দফায় দফায় শিলাবৃষ্টি, বজ্রাঘাতে মৃত্যু ব্যক্তির
Image

মালদহে দফায় দফায় শিলাবৃষ্টি, বজ্রাঘাতে মৃত্যু ব্যক্তির

মালদহ, ১১ মে (হি.স.): পূর্বাভাস আগেই ছিল, সেই মতো মঙ্গলবার সকাল থেকে দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টি হল মালদহের বিভিন্ন ব্লকে। শিলাবৃষ্টির কারণে মাঠের পাকা ধান ক্ষতিগ্রস্ত হয়েছে, ব্যাপক শিলাবৃষ্টি হওয়ায় পাট গাছের মাথা ভেঙে গিয়েছে। আম, ধান, ভুট্টা, পাট চাষেও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আবার হরিশ্চন্দ্রপুরের সুলতাননগরে বাজ পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিস সূত্রের খবর, মৃতের নাম শাহ জামাল (৪৫)। তাঁর বাড়ি ওই এলাকারই উত্তরপাড়া গ্রামে। এদিন সকালে ধানের জমিতে কাজ করতে গিয়ে মাঠের মধ্যেই বজ্রাঘাতে তিনি মারা যান।
মঙ্গলবার সকাল সকাল দফায় দফায় বৃষ্টি হয় মালদহের বিভিন্ন বলকে। মালদহের সামসি গাজোলের আলালে শিলাবৃষ্টি হয়। মাঠের পাকা ধান শিলাবৃষ্টির কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাপক শিলাবৃষ্টি হওয়ায় পাট গাছের মাথা ভেঙে গিয়েছে। আম, ধান, ভুট্টা, পাট চাষেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শিলাবৃষ্টিতে ফসল ক্ষতি হওয়ায় মাথায় হাত চাষীদের।

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top