News Flash

  • Home
  • Uncategorized
  • মুর্শিদাবাদে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের শাখায় আগুন
Image

মুর্শিদাবাদে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের শাখায় আগুন

মুর্শিদাবাদ, ১১ মে (হি. স.) : মুর্শিদাবাদের   আজিমগঞ্জে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের শাখায় আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে। দমকলকর্মীদের পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
জানা গেছে, এদিন ব্যাঙ্ক খোলার পরপরই ধোঁয়া বেরোতে দেখতে পান স্থানীয়রা। প্রথমে ব্যাঙ্কের কর্মীরাই আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু দাহ্য বস্তু থাকায় আগুন ছড়িয়ে পড়তে থাকে দ্রুত। এই অবস্থায় ব্যাঙ্কের গ্রাহকরাও আসতে শুরু করেন। তার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এরই মধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। দমকলকর্মীরা তৎপরতার সঙ্গে আগুন নেভাতে শুরু করেন। পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিটের জেরেই আগুন লেগেছে। তাও আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। বিভিন্ন দরকারি কাগজপত্র পুড়ে গিয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। তবে দমকলকর্মীদের তৎপরতায়   আগুন নেভানোর ফলে বড় ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top