News Flash

  • Home
  • Uncategorized
  • পরিষদীয় নেতা পালানিস্বামী, তিনিই তামিলনাড়ুতে বিরোধী দলনেতা
Image

পরিষদীয় নেতা পালানিস্বামী, তিনিই তামিলনাড়ুতে বিরোধী দলনেতা

চেন্নাই, ১০ মে (হি.স.): এআইএডিএমকে-র পরিষদীয় দলনেতা নির্বাচিত হলেন তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী ই কে পালানিস্বামী। তিনিই তামিলনাড়ু বিধানসভার বিরোধী দলনেতার ভূমিকা পালন করবেন। এআইএডিএমকে সূত্রের খবর, সোমবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় এআইএডিএমকে-র পরিষদীয় দলনেতা নির্বাচিত হয়েছেন ই কে পালানিস্বামী। চেন্নাইয়ে দলের কার্যালয়ে আয়োজিত পরিষদীয় দলের বৈঠকে জয়ী বিধায়করা পরিষদীয় দলনেতা হিসেবে ই কে পালানিস্বামীকে নির্বাচিত করেছেন। তিনিই তামিলনাড়ু বিধানসভার বিরোধী দলনেতার ভূমিকা পালন করবেন।


ষষ্ঠদশ তামিলনাড়ুর বিধানসভায় দ্বিতীয় বৃহত্তম দল হল এআইএডিএমকে। পালানিস্বামী পরিষদীয় দলনেতা নির্বাচিত হওয়ার পর, এদিন দুপুরেই বিধানসভার সচিব কে শ্রীনিবাসনকে চিঠি দিয়ে এ বিষয়ে অবগত করা হয়েছে। উল্লেখ্য, তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে এবার দারুণ ফল করেছে এম কে স্ট্যালিনের ডিএমকে। ২৩৪ সদস্যের তামিলনাড়ু বিধানসভায় ডিএমকে জোট জয়ী হয়েছে ১৫৩টি আসনে (ডিএমকে একই জয়ী হয়েছে ১৩৩টি আসনে) এবং এআইএডিএমকে জোট জয়ী হয়েছে ৮০টি আসনে (এআইএডিএমকে জয়ী হয়েছে ৬৬টি আসনে)।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top