News Flash

  • Home
  • খেলা
  • আলিপুরদুয়ারে পথ দুর্ঘটনায় মৃত মালবোঝাই লরি চালক
Image

আলিপুরদুয়ারে পথ দুর্ঘটনায় মৃত মালবোঝাই লরি চালক

10/05/2021

বারবিশা, ১০ মে (হি. স.) : আলিপুরদুয়ারের বারবিশার সেলস ট্যাক্স সংলগ্ন ৩১সি জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল চালকের। সোমবার দুর্ঘটনাটি ঘটে।  মৃত চালকের নাম আসাদুল শেখ। বাড়ি সাগরদিঘির শেখ পাড়ায়।
জানা গেছে, এদিন ভোর ৪টা নাগাদ একটি মালবোঝাই লরি কলকাতা থেকে অসমের দিকে যাচ্ছিল। খালাসি জানান, চালক ঘুমিয়ে পড়ায় লরি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে ধাক্কা মারে। ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। যদিও খালাসির কোনও আঘাত লাগেনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বারবিশা ফাঁড়ি ও বক্সিরহাট থানার পুলিশ। পুলিশ গ্যাস কাটার দিয়ে গাড়িটি কেটে চালকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।

Releated Posts

ফিফা বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল উপলক্ষে অসমে চার দিন রাত ৩.৩০টা পর্যন্ত খোলা থাকবে রেস্তোরাঁ

গুয়াহাটি, ১৫ জুলাই (আইএএনএস): ফিফা বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল নির্বিঘ্নে উপভোগ করতে ফুটবলপ্রেমীদের সুবিধার কথা মাথায় রেখে গুয়াহাটির…

ByByNews Desk Jul 15, 2026

লর্ডস টেস্টে ভারতের দাপট, চা-বিরতিতে ৩০/০, লিড বেড়ে ১৪৫ রান

লন্ডন, ১১ জুলাই (আইএএনএস) : লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র মহিলা টেস্টে শক্ত অবস্থান তৈরি করেছে ভারত। দ্বিতীয় দিনের…

ByBySandeep Biswas Jul 11, 2026

ওরিয়েন্টাল কাপ ২০২৬: তৃতীয় দিনে নকআউটে মাদার্স ইন্টারন্যাশনাল, মাউন্ট কারমেল, জি.ডি. গোয়েঙ্কা

নয়াদিল্লি, ৯ জুলাই (আইএএনএস): বৃষ্টিবিঘ্নিত আবহাওয়ার মধ্যেও উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ওরিয়েন্টাল কাপ ২০২৬-এর তৃতীয় দিনে ছেলেদের বিভাগে মাদার্স ইন্টারন্যাশনাল…

ByByNews Desk Jul 9, 2026

আইসিসি নির্বাচনে বড় অঘটন, বোর্ডের আসন হারালেন ইমরান খাজা

এডিনবরা, ৮ জুলাই (আইএএনএস): আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-এর বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত অ্যাসোসিয়েট…

ByByNews Desk Jul 8, 2026
Scroll to Top