News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতে সাহায্য পাঠাল ইজরায়েল, সিঙ্গাপুর থেকে অন্ধ্রে পৌঁছল ঐরাবত
Image

ভারতে সাহায্য পাঠাল ইজরায়েল, সিঙ্গাপুর থেকে অন্ধ্রে পৌঁছল ঐরাবত

নয়াদিল্লি, ১০ মে (হি.স.): উদ্বেগজনক কোভিড পরিস্থিতিতে ভারতকে নানাভাবে সাহায্য করেই চলেছে বিশ্বের বিভিন্ন দেশ। এবার অক্সিজেন কনসেনট্রেটর ও ভেন্টিলেটর পাঠিয়ে ভারতকে সাহায্য করল ইজরায়েল। ভারতকে সাহায্য করেছে সিঙ্গাপুরও। সিঙ্গাপুর থেকে জলপথে ক্রায়োজেনিক অক্সিজেন ট্যাঙ্ক, ৩,৮৯৮ অক্সিজেন সিলিন্ডার নিয়ে সোমবার দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশে এসেছে আইএনএস ঐরাবত।
রবিবার রাতে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্দোন এয়ারবেসে এসে পৌঁছয় ইজরায়েল থেকে আগত একটি বিমান। ভারতের জন্য ১,৩০০ অক্সিজেন কনসেনট্রেটর ও ৪০০ ভেন্টিলেটর পাঠিয়েছে ইজরায়েল। এদিনই অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে এসে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর রণতরী আইএনএস ঐরাবত। সিঙ্গাপুর থেকে জলপথে ৮টি ক্রায়োজেনিক অক্সিজেন ট্যাঙ্ক, ৩,৮৯৮টি অক্সিজেন সিলিন্ডার-সহ অন্যান্য মেডিক্যাল সরঞ্জাম নিয়ে সোমবার দেশে ফিরেছে আইএনএস ঐরাবত। গত ৫ মে সিঙ্গাপুর থেকে ভারতের উদ্দেশে রওনা দিয়েছিল আইএনএস ঐরাবত।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top