News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা-আক্রান্ত পুদুচেরির মুখ্যমন্ত্রী রঙ্গাস্বামী, চিকিৎসাধীন চেন্নাইয়ের হাসপাতালে
Image

করোনা-আক্রান্ত পুদুচেরির মুখ্যমন্ত্রী রঙ্গাস্বামী, চিকিৎসাধীন চেন্নাইয়ের হাসপাতালে

চেন্নাই, ১০ মে (হি.স.): করোনাভাইরাসে আক্রান্ত হলেন কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির মুখ্যমন্ত্রী এন রঙ্গাস্বামী। কোভিড সংক্রমিত হওয়ায় এই মুহূর্তে চেন্নাইয়ের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পুদুচেরির মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন লেফটেন্যান্ট গভর্নর তামিলিসাই সৌন্দররাজন। করোনার উপসর্গ দেখা দেওয়ায় পুদুচেরির ইন্দিরা গান্ধী গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মুখ্যমন্ত্রী করোনা-পরীক্ষা করিয়েছিলেন, সেই রিপোর্ট পজিটিভ আসে।
তারপরই পুদুচেরি থেকে চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি করা হয় এন রঙ্গস্বামীকে। সোমবার পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নরের সচিব জানিয়েছেন, কোভিডে আক্রান্ত হয়েছেন পুদুচেরির মুখ্যমন্ত্রী এন রঙ্গস্বামী। চেন্নাইয়ের হাসপাতালে মুখ্যমন্ত্রীর চিকিৎসা চলছে। মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন লেফটেন্যান্ট গভর্নর তামিলিসাই সৌন্দররাজন। মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন লেফটেন্যান্ট গভর্নর।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top