নয়াদিল্লি, ১০ মে (হি.স.): জ্বালানি তেলের দাম বেড়েই চলেছে ভারতে। সোমবার ফের দিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাই-সহ দেশের সর্বত্রই দামি হয়েছে পেট্রোল-ডিজেল। দাম বাড়ার পর কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম এখন ৯১.৬৬ টাকা এবং ডিজেলের দাম বেড়ে হয়েছে ৮৪.৯০ টাকা। দিল্লিতে পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৯১.৫৩ টাকা প্রতি লিটার এবং ডিজেলের বর্ধিত দাম ৮২.০৬ টাকা|
পাশাপাশি মুম্বই ও চেন্নাইয়েও বেড়েছে জ্বালানি তেলের দাম। মুম্বইয়ে পেট্রোল-ডিজেলের বর্ধিত দাম, যথাক্রমে ৯৭.৮৬ টাকা প্রতি লিটার (পেট্রোল) এবং ৮৯.১৭ টাকা প্রতি লিটার (ডিজেল)| চেন্নাইয়ে পেট্রোল ও ডিজেলের বর্ধিত দাম হল যথাক্রমে-৯৩.৩৮ টাকা এবং ৮৬.৯৬ টাকা। প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ায় মাথায় হাত মধ্যবিত্তের।

চিন্তা বাড়াচ্ছে জ্বালানি তেল, ফের ঊর্ধ্বমুখী পেট্রোল ও ডিজেলের দাম
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

















