News Flash

Image

কাবুলের স্কুলে বিস্ফোরণ, ৫৩ জনের মৃত্যু

কাবুল, ৯ মে (হি.স.) : কাবুলের একটি স্কুলে ভযাবহ বোমা বিস্ফোরণে কমপক্ষে ৫৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। দেশের আভ্যন্তরীণ মন্ত্র সূত্রে খবর শনিবার বিকেলে কাবুলের পশ্চিম প্রান্তে স্থানীয় শহিদ-উল-শুহাদা হাই স্কুলে পরপর তিনটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এই বিস্ফোরণে কমপক্ষে ৫৩ জনের মৃত্যু হয়েছে। সূত্রে এ খবর জানা গেছে একটি গাড়ি বিস্ফোরণের মধ্য দিয়ে প্রথম ঘটনাটি ঘটে। এরপর পরপর দুটি রকেট হামলা হয়। যদিও এখনো পর্যন্ত কোন গোষ্ঠী বা ব্যক্তিগতভাবে কেউ এই আমলার দায় স্বীকার করেনি। তবে স্থানীয় প্রশাসনের মতে এই হামলার নেপথ্যে জঙ্গিগোষ্ঠী তালিবান এর হাত থাকতে পারে।


শিয়া অধ্যুষিত দস্ত-এ-বারচি এলাকায় অবস্থিত সৈয়দ আল-শাহদা বিদ্যালয়ের কাছে এই বিস্ফোরণ হয়। অ্যাম্বুলেন্সের মাধ্যমে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আরও জানানো হয় যে, মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এলাকার বাসিন্দারা জানান, বিস্ফোরণটি অত্যন্ত ভয়ঙ্কর ছিল।

Releated Posts

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, সরকারি অনুদান নিতে অস্বীকার বড় বাজেটের দুর্গাপুজো কমিটিগুলির

কলকাতা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সুবেন্দু অধিকারীর আবেদনে সাড়া দিয়ে কলকাতার একাধিক বড় বাজেটের দুর্গাপুজো কমিটি রাজ্য…

ByByNews Desk Sep 8, 2026

শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনায় নতুন নিয়মে সায় ওড়িশা মন্ত্রিসভার

ভুবনেশ্বর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনা ও বন্দোবস্তে আরও স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা আনতে ‘শ্রীজগন্নাথ টেম্পল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top