News Flash

  • Home
  • Uncategorized
  • বৃষ্টিপাতে ঘাটতি উত্তর-পূর্বাঞ্চলে, প্রভাব পরবে ফসল উৎপাদনে
Image

বৃষ্টিপাতে ঘাটতি উত্তর-পূর্বাঞ্চলে, প্রভাব পরবে ফসল উৎপাদনে

আগরতলা, ৮ মে (হি. স.)৷৷ বছর দশেক পর গত এপ্রিল-এ সর্বনিম্ন বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে৷ যা প্রমাণিত করেছে স্বাভাবিক বৃষ্টিপাতের থেকে ৬৫ শতাংশ ঘাটতি৷ ত্রিপুরায় ওই ঘাটতি আগামীদিনে পূর্ণ হবে বলে মনে করছেন না আবহাওয়াবিদ-রা৷ তাতে, ফসল উতাদনে মারাত্মক প্রভাব ফেলবে, টা একপ্রকার নিশ্চিত হয়ে গেছে৷ অবশ্য, মেঘালয় বাদে উত্তর-পূর্বাঞ্চলে একই পরিস্থিতি রয়েছে অন্যান্য রাজ্যেও৷ বর্ষা মরশুম-এ অসম সহ সমস্ত রাজ্যই একই পরিস্থিতি-র সম্মুখীন হয়েছে৷


আবহাওয়া বিভাগের মাসিক রিপোর্ট অনুসারে এপ্রিল-এ উত্তর-পূর্বাঞ্চলে গড় বৃষ্টিপাতের তুলনায় অনেক বৃষ্টি হয়েছে৷ অবশ্য, বৃষ্টিপাতের জাতীয় গড়-ও হতাশাজনক বলেই মনে করা হচ্ছে৷ এই সময়ে ২১ শতাংশ বৃষ্টিপাত কমে জাতীয় গড় ৩১ এমএম এবং উত্তর-পূর্বাঞ্চলে ৬৪.২এমএম গড় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে৷ আবহাওয়া বিভাগের দাবি, গত বছর উত্তর-পূর্বাঞ্চলে গড় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল ১২৪.৮এমএম, যা এবছর এই সময়ে কমে অর্ধেক বৃষ্টিপাত হয়েছে৷


চলতি মরশুম-এ উত্তর-পূর্বাঞ্চলে অসম এবং মেঘালয় ১০১.৮এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যা গত বছরের ১৯৩.৯ এমএম-র তুলনায় প্রায় ৪৭ শতাংশ কম বৃষ্টিপাত৷ তেমনি, অরুনাচল প্রদেশ-এ গত বছরের ৩০৩.৬ এমএম বৃষ্টিপাতের তুলনায় ৪১ শতাংশ কমে ১৭৭.৮এমএম এবং নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরা-য় গত বছর-র ১৪৮ এমএম গড় বৃষ্টিপাতের ৭৩ শতাংশ কমে হয়েছে ৪০.৫এমএম৷


এদিকে, প্রাক-বর্ষা মরশুম-এ ১ মার্চ থেকে ৫ মে পর্যন্ত অরুনাচল প্রদেশ-এ ২৮৬এমএম, অসম-এ ১৩৫.২এমএম, মেঘালয়-এ ২৯৫.৫এমএম, নাগাল্যান্ড-এ ৯০এমএম এবং মণিপুর-এ ১৩৫.৭এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে৷ তাতে, স্বাভাবিক বৃষ্টিপাতের তুলনায় ঘাটতি দেখা যাচ্ছে৷ একইভাবে, মিজোরাম ৮৪.৬এমএম এবং ত্রিপুরায় ১১৯ এমএম বৃষ্টিপাত মারাত্মক ঘাটতি-র প্রমান মিলেছে৷
আবহাওয়া বিভাগের দাবি, ত্রিপুরায় ওই সময়ে স্বাভাবিকভাবে ৩৪৩এমএম বৃষ্টিপাত হয়৷ তাতে, এবছর প্রায় ৬৫ শতাংশ বৃষ্টিপাতে ঘাটতি-র হিসেব মিলেছে৷ আবহাওয়া বিভাগের জনৈক আধিকারিকের দাবি, ২০১১ সালের পর ত্রিপুরায় এবছর মরশুমী বৃষ্টিপাতে সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে৷ তবে, আগামী ১ থেকে ২ সপ্তাহের মধ্যে স্বাভাবিক বৃষ্টিপাতের অনুমান করা হচ্ছে৷ তাতে, ঘাটতি অনেকটাই কমবে বলে আশা করা যাচ্ছে৷ ওই আধিকারিকের কথায়, ১০ ও ১১ মে পশ্চিম, খোয়াই এবং ধলাই জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷
বৃষ্টিপাতের এই ঘাটতি মরশুমী ফসল এবং অন্যান্য খাদ্য সামগ্রী উতাদনে মারাত্মক প্রভাব ফেলবে৷ এক্ষেত্রে, কৃষিজীবী অংশের মানুষের লুকসান হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top