News Flash

  • Home
  • Uncategorized
  • ‘জরুরি না হলে গ্রেফতার নয়’, করোনায় জেলে ভিড় এড়াতে নির্দেশ শীর্ষ আদালতের
Image

‘জরুরি না হলে গ্রেফতার নয়’, করোনায় জেলে ভিড় এড়াতে নির্দেশ শীর্ষ আদালতের

নয়াদিল্লি, ৮ মে (হি.স.) : জেলে করোনা সংক্রমণ রুখতে বিশেষ ব্যবস্থা নিতে নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। শনিবার শীর্ষ আদালতের পক্ষ থেকে একটি নির্দেশে বলা হয়েছে, একান্ত প্রয়োজন ছাড়া গ্রেফতার করা থেকে বিরত থাকতে হবে পুলিশকে। কারণ, করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় জেলে ভিড় বাড়লে মুশকিল।

এদিন সুপ্রিম কোর্ট দেশের বিভিন্ন জেলে ভিড় কমাতে নির্দিষ্ট নির্দেশিকা জারি করেছে। এর আগে শুক্রবার আদালতের তরফ থেকে জেলে ভিড় কমাতে পরিকল্পনার নির্দেশ দেওয়া হয়। গত বছর করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সময় যে ভাবে নির্বাচিত বন্দিদের জেল থেকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল, এ বারেও যেন তেমন ব্যবস্থা করা হয়। শনিবার সেই বিষয়ে বিস্তারিত নির্দেশ দিল শীর্ষ আদালত।

বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিদের তৈরি বিশেষ একটি কমিটির কাছে শীর্ষ আদালতের স্পষ্ট নির্দেশ, গ্রেফতার না করলেই হবে না, এমন ঘটনা ছাড়া বাকি ক্ষেত্রগুলি এড়িয়ে যেতে হবে। যাঁদের আগে এই করোনা সংক্রমণের কথা মাথায় রেখেই মুক্তি দেওয়া হয়েছিল, তাঁদের আবারও ৯০ দিনের প্যারোলে মুক্তি দিতে হবে। যে রাজ্যে জেলবন্দিরা মুক্তি পাবেন, সেই রাজ্যে যদি লকডাউন বা কার্ফু চলে, তা হলে বন্দিরে গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে প্রশাসনকে। জেলের করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত নমুনা পরীক্ষা করতে হবে। কেবল বন্দিদের নয়, পরীক্ষা করতে হবে জেলের কর্মীদেরও।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top