মুম্বই, ৬ মে(হি.স.): মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি ক্রমশ বাড়ছে। বুধবার মহারাষ্ট্রে রেকর্ড মৃত্যু সংখ্যা ছিল। একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯২০ জন, যা মৃত্যুর নিরিখে মহারাষ্ট্রের সমস্ত রেকর্ডকে ভেঙে দিয়েছে। আর ৫৭ হাজারের উপর আক্রান্তের সংখ্যা। যা রীতিমতন ভয় দেখাচ্ছে স্বাস্থ্য আধিকারিকদের। যদিও কর্তৃপক্ষ জানিয়েছে, রাজ্যের কয়েকটি সবচেয়ে ক্ষতিগ্রস্থ জেলায় সংক্রমণ হ্রাসের প্রবণতা দেখা গিয়েছে।
কয়েকদিন আগে মহারাষ্ট্রের করোনা গ্রাফ নেমে যাওয়ার পর ফের একবার তা বেড়ে যাওয়ার ঘটনা রীতিমতো মহারাষ্ট্রবাসীকে শঙ্কিত করছে। উদ্ধব সরকার শাসিত রাজ্যে লকডাউনের কিছু কঠোর বিধি-নিষেধ লাগু করা হয়েছে। তা সত্ত্বেও মহারাষ্ট্রে করোনার জেরে ৬.৪১ লাখ অ্যাক্টিভ কোভিড কেস রয়েছে।রাজধানী মুম্বইতে ৩ হাজার ৮৭৯ জন নতুন আক্রান্ত হয়েছে। করোনার বলি হয়েছে ৭৭ জন। তবে মুম্বইকে ছাড়িয়ে গিয়েছে পুনে। সেখানে ৯ হাজার ০৮৪ জন করোনা আক্রান্ত হয়েছে। মারা গিয়েছে ৯৩ জন।

রেকর্ড মৃত্যু মহারাষ্ট্রে, আক্রান্তের সংখ্যা প্রায় ৫৮ হাজার
Tags:
Releated Posts
রাম মন্দিরের অনুদান বিতর্কে দেশজুড়ে কংগ্রেসের আন্দোলন জোরদার, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তদন্ত ও ট্রাস্ট পুনর্গঠনের দাবি
নয়াদিল্লি, ১০ জুলাই (আইএএনএস) : অযোধ্যার রাম মন্দিরে প্রাপ্ত দান ও প্রণামীর অর্থ ব্যবস্থাপনায় কথিত আর্থিক অনিয়মের অভিযোগকে…
এসসি-এসটি আইনের মামলায় বিজেপি বিধায়ক প্রীতম লোধীর ছেলে ‘পলাতক’ ঘোষিত, স্থায়ী গ্রেফতারি পরোয়ানা জারি
গোয়ালিয়র, ১০ জুলাই (আইএএনএস) : তফসিলি জাতি ও তফসিলি জনজাতি (অত্যাচার প্রতিরোধ) আইনের অধীনে দায়ের হওয়া একটি মামলায়…
পাটনা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হলেন বিচারপতি সুধীর সিং
নয়াদিল্লি, ১০ জুলাই (আইএএনএস): কেন্দ্র সরকার পাটনা হাইকোর্টের বিচারপতি সুধীর সিংকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করেছে। বর্তমান…
সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবির মামলা: অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ ১০ জনের বিরুদ্ধে নতুন পুলিশ অভিযোগ
কলকাতা, ১০ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে আয়োজিত…


















