News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা কাঁটায় বৃহস্পতিবার চলছে মাত্র ২১৬টা মেট্রো
Image

করোনা কাঁটায় বৃহস্পতিবার চলছে মাত্র ২১৬টা মেট্রো

কলকাতা, ৬ মে ( হি স): রাজ্যজুড়ে হু হু করে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন বৃহস্পতিবার থেকে সম্পূর্ণ বন্ধ থাকবে লোকাল ট্রেন পরিষেবা অন্যদিকে, মেট্রোরেলের ক্ষেত্রেও মিলবে অর্ধেক পরিষেবা। যার জেরে মেট্রো সংখ্যাও কমে গিয়েছে বৃহস্পতিবার থেকে। করোনা আতঙ্কে এদিন চলছে মাত্র ২১৬টা মেট্রো। যার জেরে চরম সমস্যায় পরতে হচ্ছে সাধারণ মানুষকে।
বেশিরভাগ নিত্যযাত্রীরাই যাতায়াতের জন্য ট্রেন কিংবা মেট্রোকেই বেছে নেয়। কিন্তু গত কয়েকদিন ধরে শোনা গিয়েছে শিয়ালদহ হাওড়া স্টেশনে বহু ট্রেন চালক থেকে গার্ড আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে লোকাল ট্রেন সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সরকারি বাস প্রাইভেট বাস মেট্রো অর্ধেক চালানোর কথা ঘোষণা করেন তিনি। সে ঘোষণা অনুযায়ী দিন শহর জুড়ে চলছে অর্ধেক মেট্রো। অন্যান্য দিন দমদম থেকে নিউ গড়িয়া পর্যন্ত প্রতিদিন ২৩৮টা মেট্রো চলাচল করে তার পরিবর্তে বৃহস্পতিবার মেট্রো থেকে চলছে ২১৬টা। অন্যদিকে প্রতিদিন নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ১৬১টা মেট্রো চলাচল করলেও এদিন থেকে নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর রুটে মেট্রো চলছে ১৪৯টা। পাশাপাশি প্রথম মেট্রো চালুর ক্ষেত্রেও বদলেছে নিয়ম। ৭টা ২০ মিনিটের পরিবর্তে এদিন থেকে থেকে সকাল ৭টা ৩০ মিনিটে চলবে প্রথম মেট্রো। শেষ মেট্রো দক্ষিণেশ্বর নিউ গড়িয়া রুটের ক্ষেত্রে রাত ৮টা ৫৮-র পরিবর্তে ছাড়বে ৮টা ৪৮ মিনিটে। পাশাপাশি নিউ গড়িয়া-দক্ষিণেশ্বর রুটের এবং দমদম রুটের ৯টা ১০-র পরিবর্তে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টায়।

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top