News Flash

  • Home
  • Uncategorized
  • বঙ্গে ভোটের দায়িত্ব পালন করে আসা জওয়ানদের করোনা টেস্ট বাধ্যতামূলক
Image

বঙ্গে ভোটের দায়িত্ব পালন করে আসা জওয়ানদের করোনা টেস্ট বাধ্যতামূলক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মে৷৷ সদ্যসমাপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নিরাপত্তার দায়িত্ব পালন করে যে সব জওয়ান রাজ্যে ফিরে এসেছে তাদের কোভিড টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে৷ তেলিয়ামুড়া রেলস্টেশনে বুধবারকোভিড টেস্ট করানো হয়৷যে সব যাত্রী বহিঃরাজ্য থেকে আসছে তাদেরকে কোভিড টেস্ট করা হচ্ছে৷


পশ্চিমবঙ্গে নির্বাচনের কাজে নিযুক্ত রাজ্যের ১৯১ ও ৮০ নম্ব র ব্যাটেলিয়ানের বিএসএফ জওয়ানরা রাজ্যের খোয়াই জেলায় আসতে শুরু করেছে৷খোয়াই জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতরের উদ্যোগে জেলার তেলিয়ামুড়া রেলস্টেশনে প্রত্যেক জওয়ানকে কোভিড টেস্ট করা হচ্ছে৷ খোয়াই জেলার জেলাশাসক তথা কোভিড ১৯ খোয়াই জেলা নোডাল অফিসার তথা মেডিকেল অফিসার স্মিতা মল জানান, তেলিয়ামুড়া রেলস্টেশনে বুধবার সকালে বিএসএফের ৮০ ও ১৯১ ব্যাটালিয়নের ১২৩ জন জওয়ান রেলে করে আসে৷ তাদেরকে রেলস্টেশনে কোভিড টেস্ট করার ব্যবস্থা করা হয়৷ প্রত্যেককে টেস্ট করার পর মোট ১১ জন জোয়ানের দেহে করোনা পজেটিভ পাওয়া যায়৷পজিটিভ পাওয়া প্রত্যেককে তেলিয়ামুড়া খাসিয়ামঙ্গলস্থিত বিএসএফের প্রধান কার্যালয়ের হাসপাতলে ভর্তি করা হয়৷ যাদের নেগেটিভ এসেছে তাদের প্রত্যেককে কোয়ারেনটাইন সেন্টারে রাখা হয়েছে৷ বহিররাজ্য থেকে ফিরে আসা জওয়ানদের মাধ্যমে যাতে করে করোনা ছড়িয়ে না পড়ে সে জন্যেই তাদেরকে করোনা টেস্ট করানো হয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top