News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ‘মন কি বাত’-এ ত্রিপুরার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘চৌংপ্রেং’-এর পুনর্জাগরণের কাহিনি তুলে ধরলেন প্রধানমন্ত্রী
Image

‘মন কি বাত’-এ ত্রিপুরার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘চৌংপ্রেং’-এর পুনর্জাগরণের কাহিনি তুলে ধরলেন প্রধানমন্ত্রী

আগরতলা, ২৬ জুলাই: ফের প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠানে যথে এলো ত্রিপুরার নাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর আজকের পর্বে উঠে এল ত্রিপুরার ঐতিহ্যবাহী উপজাতীয় বাদ্যযন্ত্র ‘চৌংপ্রেং’-এর পুনর্জাগরণের অনুপ্রেরণাদায়ক গল্প। প্রধানমন্ত্রী এ প্রসঙ্গে বলেন, ত্রিপুরার এক অনুপ্রেরণামূলক উদ্যোগ ভারতের সমৃদ্ধ লোকসংগীতের ঐতিহ্যকে নতুন করে জীবন্ত করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি আরও বলেন, ‘চৌংপ্রেং’ ত্রিপুরার বিভিন্ন উপজাতীয় সম্প্রদায়ের মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটি ঐতিহ্যবাহী তারবাদ্য। বাঁশ দিয়ে তৈরি এই বাদ্যযন্ত্রে তিনটি তার থাকে এবং এর সুর অনেকটাই সরোদের সুরের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তবে সময়ের সঙ্গে সঙ্গে তরুণ প্রজন্মের মধ্যে এর জনপ্রিয়তা কমতে শুরু করে।

এই পরিস্থিতিতে ত্রিপুরার সুরজ কুমার দেববর্মা ‘চৌংপ্রেং’-কে নতুন প্রজন্মের কাছে আবারও জনপ্রিয় করে তোলার উদ্যোগ নেন। তাঁর নিরলস প্রচেষ্টার ফলেই আজ এই ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র নতুন করে পরিচিতি ও মর্যাদা অর্জন করছে। বিশেষ করে উপজাতীয় লোকসংগীতে এর অবদানের কথা স্বীকার করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর এই উল্লেখ ত্রিপুরার লোকসংস্কৃতি এবং ঐতিহ্যবাহী সংগীতকে জাতীয় স্তরে নতুন করে তুলে ধরার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

Releated Posts

এসএএসসিআই প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, পরিকাঠামো উন্নয়নে গতি বাড়ানোর নির্দেশ

আগরতলা, ৯ সেপ্টেম্বর:কেন্দ্রের মূলধনী বিনিয়োগের জন্য রাজ্যগুলিকে বিশেষ সহায়তা (এসএএসসিআই) প্রকল্পের আওতায় ত্রিপুরায় গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নমূলক কাজ দ্রুত…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top